ভোটে ফেরার কথা ছিল! কিন্তু ফিরলেন কফিনবন্দি হয়ে। গ্রামে পৌঁছল ছত্তিশগড়ের তাপবিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণে (Chhattisgarh Blast) মৃত হলদিয়ার ৩ শ্রমিকের দেহ। আজ, বৃহস্পতিবার মৃতদের দেহ এসে পৌঁছল গ্রামের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। গ্রামে শোকের ছায়া।
মৃত শ্রমিকদের নাম শেখ সইফুদ্দিন (৪৫), দীপঙ্কর সিং (২৩) ও চিত্ত দলুই (৩০)। চিত্ত দলুই সুতাহাটা থানার মোহনপুরের বাসিন্দা। সইফুদ্দিনের বাড়ি দুর্গাচক থানা চাপিপানা এলাকায়। দীপঙ্কর ভবানীপুর থানার মনোহরপুরের বাসিন্দা। ওই বিস্ফোরণে আহত হয়েছেন আরও দুই। তাঁদের মধ্যে একজনের নাম বিশ্বজিৎ সাউ। তিনি শিবরামনগরের বাসিন্দা। আরও এক আহতের নাম জানা যায়নি। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে খবর।
আরও পড়ুন:
মৃতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার ৩০ যুবক সম্প্রতি ছত্তিশগড়ের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজে গিয়েছিলেন। ভোটের দুই দিন আগে, তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। কয়েক দিন ছুটি কাটিয়ে ফের কাজে যোগ দেবেন বলে জানিয়েছিলেন পরিবারকে। কিন্তু ৩০ জনের মধ্যে ৩ জনের নিথর দেহ বাড়ি ফিরল।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ছত্তিশগড়ের শক্তি জেলায় অবস্থিত বেদান্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা যায়, ঘটনার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে কমপক্ষে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর যায়। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ১৪। আহত হন বহু শ্রমিক। তারপরই জানা যায়, মৃতদের মধ্যে রয়েছে বাংলার ৩ শ্রমিক। এ দিন, বৃহস্পতিবার তাঁদের দেহ এল গ্রামের বাড়িতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে