পুলিশের জালে আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। জমি দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করল পুলিশ। আজ, শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে শালবনি থানার পুলিশ। দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই তোলাবাজি-সহ একাধিক অভিযোগে একের পর এক তৃণমূল নেতা-কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকী বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল বিধায়ক মন্ত্রীও পুলিশের জালে। এবার সেই তালিকায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা।
এই বিষয়ে আরও খবর
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সুজয় হাজরার বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি বড়সড় জালিয়াতি এবং কেলেঙ্কারির অভিযোগ জমা পড়েছিল। পুলিশের তরফে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হয়। এরপরেই মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদ্য ভেঙে দেওয়া মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সুজয় হাজরার বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি বড়সড় জালিয়াতি এবং কেলেঙ্কারির অভিযোগ জমা পড়েছিল। পুলিশের তরফে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হয়। এরপরেই মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে মাত্র কয়েক দিন আগেই বালি মাফিয়া যোগে গ্রেপ্তার হয়েছিলেন কেশিয়াড়ির তৃণমূল নেত্রী কল্পনা শিট। পুলিশি তদন্তের সময় কল্পনা দেবী প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়ে সুজয় হাজরা-সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতার নাম জড়িয়ে প্রশ্ন তুলেছিলেন— তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জমি কেলেঙ্কারিতে সুজয় হাজরার গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই গ্রেফতারির ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ জানান, বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দলের নেতাদের টার্গেট করছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ। আমরা এর আইনি ও রাজনৈতিক লড়াই লড়ব।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট



