ফাঁকা মাঠ। চারদিকে চাষের জমি। বর্ষায় কাঁদা এলাকা। সেই চাষের জমির ধারে পড়ে যুবতীর সম্পূর্ণ বিবস্ত্র দেহ। কিছুটা দূরেই পড়ে প্রৌঢ়ের লাশ। তাঁর পরনে লুঙ্গি ও জামা। মঙ্গলবার বর্ধমানের শক্তিগড়ের (Saktigarh) নির্জন জায়গায় উদ্ধার জোড়া দেহ। অজ্ঞাত পরিচয় যুগলের দেহ উদ্ধার হওয়ায় ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় থানার অন্তর্গত হরিহরপুর চক এলাকায় চাষের জমিতে জোড়া দেহ উদ্ধার হয়েছে। যুবতীর বয়স আনুমানিক ৩৫ বছর। পুরুষটির আনুমানিক ৫৫ বছর বয়সি। মুয়ে নদীর কাছে একটি চাষের জমিতে দেহ দু’টি পড়ে থাকতে যায়। কৃষকদের নজরে বিষয়টি প্রথমে নজরে আসে। তাঁরাই খবর দেন পুলিশকে। যুগলের নাম ও পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন:

তাঁদের মৃত্যু হল কী করে? যুবতীর দেহ নগ্ন অবস্থায় পড়ে কেন? মহিলাকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পাওয়া যাওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে। প্রশ্ন উঠছে মহিলা কি নির্যাতনের শিকার? তাতেই তাঁর মৃত্যু? তাহলে প্রৌঢ়ের মৃত্যু হল কী করে? এছাড়াও প্রশ্ন উঠছে এই দুইজনের মধ্যে কীসের সম্পর্ক? তারা ওই জায়গায় পৌঁছলেন কীভাবে? দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রহস্যজনকভাবে দু’টি দেহ উদ্ধার পর এলাকায় আতঙ্ক। চাপা উত্তেজনায় ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের