শাবককে খুঁজতে গিয়ে প্রাণ গেল মা গন্ডারের। প্রথমে শাবককে নিয়ে লোকালয়ে চলে আসে সে। পরে ছোট শাবকটি হারিয়ে যায়। তাকে খুঁজতে এলাকায় দৌড়াড়ি শুরু করে গন্ডারটি। লোকালয়ে ঢুকে বিভিন্ন বাড়ির দেওয়ালে ধাক্কা মারে গন্ডারটি। পরে একটি বাঁশঝাড়ে আশ্রয় নেয় দলছুট গন্ডারটি। সেখানে মৃত্যু হয়েছে তার। শাবকটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বনদপ্তরের কর্মীরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটায়।
মঙ্গলবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যান শাবক-সহ একটি গন্ডার লোকালয়ে ঢুকে পড়ে। ঘোরাঘুরি করতে থাকে তারা। কিছুক্ষণ পরই মা গন্ডারের থেকে আলাদা হয়ে যায় শাবকটি। তারপরই শাবককে খুঁজতে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে মা গন্ডারটি। স্থানীয় একটি বাড়ির ভেতরেও ঢুকে পড়ে গন্ডারটি। ক্ষিপ্ত গন্ডারটি হামলা চালায় একাধিক বাড়িতে। তাতে ক্ষতিগ্রস্ত হয় বাড়িগুলি। জমখ হয় গন্ডারটিও। শেষে এক রেশন ডিলারের বাড়ির পেছনে বাঁশ ঝোপে আশ্রয় নেয় সে। সেই বাঁশঝাড়েই পড়ে যায় সে। তারপর সে আর ওঠেনি। সেখানেই মৃত্যু হয় তার। ঘটনায় ব্যাপক ভিড় জমে যায় এলাকায়। পৌঁছেছে বনদপ্তরের আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। তারপরই জানা যাবে মৃত্যুর কারণ। এ দিকে শাবকটিকে সুস্থভাবে উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শাবককে খুঁজতে গিয়ে মা গন্ডারের মর্মান্তিক মৃত্যুতে শোকগ্রস্ত পশুপ্রেমিরা। শাবকটির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। এ ছাড়াও গন্ডারের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে এলাকাতে। কোনও রকমে গন্ডার হানা থেকে প্রাণ বেঁচেছেন কয়েকজন। পরিস্থিতি খতিয়ে দেখছে বনদপ্তরের কর্মীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী