শান্তনু কর, জলপাইগুড়ি: সরকারি হাসপাতালে যুবকের রহস্য মৃত্যু। হাসপাতালের শৌচাগার থেকে থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, দেহটি বেশ কয়েকদিনের পুরনো। শৌচাগার থেকে দুর্গন্ধ বের হতে দেখে বিষয়টি জানাজানি হয়। কীভাবে হাসপাতালের শৌচাগারে দেহ এতদিন পড়ে রইল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের চারতলার শৌচাগার থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় যুবকের পচাগলা দেহ। মৃতের নাম, পরিচয় জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দেহটি বেশ কয়েকদিন আগের। দেহে পচন ধরে দুর্গন্ধ বের হতে শুরু করেছে। তাতেই এই দেহ ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
[আরও পড়ুন: নির্বাচনের আগে চড়ছে শেয়ার বাজার, প্রথমবার ৭৫ হাজারের গণ্ডি পার সেনসেক্সের]
হাসপাতালের চারতলাতেই রয়েছে হাসপাতালের মেল মেডিক্যাল ওয়ার্ড। ব্যস্ততম এই বিভাগের পাশেই রয়েছে শৌচাগার। হাসপাতালের কর্মীদের নজর এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল, এই নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষর দাবি, মৃত যুবক চিকিৎসাধীন রোগী নয়। মৃত যুবক রোগীর আত্মীয় কিনা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: দিল্লিতে প্রতিবাদের আঁচ বাড়াচ্ছে তৃণমূল, সকাল থেকে থানার বাইরে অবস্থান, যোগ দিল আপও]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!