চাষের জমির কাদাজলে আধডোবা অবস্থায় পড়ে সদ্যোজাতর দেহ। ধানের চারা বসানোর সময় দেহটি দেখতে পারেন কৃষকরা। আঁতকে উঠেন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। দেহটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) জয়পুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার (Bankura) জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বেলিয়া ডাঙরপাড়া গ্রামে ধান রোপণের জন্য জমিতে নেমেছিলেন কয়েকজন কৃষক। জমির এক প্রান্তে, সাবমার্সিবল পাম্পের পাশের কাদা জমিতে শিশুটির দেহ দেখতে পান কৃষকরা। কাদামাটির ভিতরে আধডোবা অবস্থায় পড়ে ছিল শিশুকন্যাটি। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন মাঠে। খবর যায় জয়পুর থানায়। পুলিশ কাদাজল থেকে দেহটি উদ্ধার করে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন:
কে বা কারা কখন, সদ্যোজাত কন্যাসন্তানটিকে ফেলে গেল তা নিয়ে ধোঁয়াশা। আশপাশের গ্রাম, স্থানীয় নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র সব জায়গাতেই খোঁজখবর শুরু হয়েছে বলে সূত্রের খবর। গ্রামের এক গৃহবধূর কথায়, “প্রথমে আমরা বিশ্বাসই করতে পারিনি। ধান লাগানোর জন্য যে কাদা তৈরি করা হয়েছিল, সেই কাদার মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখেছি নিজের চোখে। এমন ঘটনা আমাদের গ্রামে কখনও ঘটেনি।” আর এক বাসিন্দা বলেন, “সকালে মাঠে কাজ করতে গিয়ে এমন দৃশ্য দেখব ভাবিনি। সারা শরীর কেঁপে উঠেছিল।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ
-
‘শুধু অন্তর্বাস পরে একশো পুরুষের সামনে’, শুটিংয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা দিয়া মির্জার
-
পুজোর আগে ঝরঝরে হতে চান? কড়া ডায়েট নয়, এই ১০ অভ্যাসেই বাজিমাত!