দেবব্রত মণ্ডল, বারুইপুর: পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। রাস্তার পাশ থেকে দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দক্ষিন ২৪ পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুন নাকি আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
মৃতের নাম দিগম্বর সোরেন। বারুইপুর জেলা পুলিশে কর্মরত তিনি। জানা গিয়েছে, বুধবার সকালে বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে, জয়নগর রোডের কীর্তনখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। দেখতে পান দেহটি পুলিশ কর্মী দিগম্বর সোরেনের। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন:পরিদর্শন শেষে সবুজ সংকেত! শীঘ্রই গতি বাড়তে চলেছে হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারতের ]
পুলিশ সূত্রে খবর, মৃত দিগম্বর সোরেন বারুইপুর পুলিশ জেলায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হুগলির পান্ডুয়াতে। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিলেন ওই পুলিশ কর্মী। কিন্তু কীভাবে মৃত্যু হল ওই কনস্টেবলের? পরিকল্পনা মাফিক খুন বা আত্মহত্যা? নাকি নিছকই দুর্ঘটনা? খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।
[আরও পড়ুন:‘মানুষের জন্য কাজ করতে পারিনি’, আলিপুরদুয়ার ফিরেই বিজেপির বিরুদ্ধে সরব সুমন কাঞ্জিলাল]
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও