রঞ্জন মহাপাত্র, কাঁথি: ট্রলি ব্যাগ থেকে যুবতীর দেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরায়। খবর পেয়েই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুনে জড়িতদের হদিশ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এগরায় রাজ্যসড়কের উপর একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন বেশ কয়েকজন। কৌতুহলবশত দু-একজন ব্যাগটি খোলার চেষ্টা করলেও এলাকার বাসিন্দারা খবর দেয় এগরা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলতেই মেলে এক তরুণীর দেহ। তাঁর মুখে মিলেছে আঘাতের চিহ্ন। দেহটি উদ্ধারের পরই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রাথমিকভাবে ঘটনাটি খুন বলেই নিশ্চিত তদন্তকারীরা। কিন্তু কী কারণে খুন? কারা জড়িত এই ঘটনার সঙ্গে? তা জানতে শুরু হয়েছে তদন্ত।
[আরও পড়ুন: শোকের দিনেই খুশির খবর! রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হয়ে উচ্ছ্বসিত মৌসম]
পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া তরুণীর বয়স আনুমানিক ১৮। যদিও তাঁর নাম, পরিচয়, ঠিকানা কিছুই এখনও জানা যায়নি। তবে শীঘ্রই রহস্যের জট খুলবে বলে আশাবাদী তদন্তকারীরা। প্রসঙ্গত, দিন পনেরো আগে মেচেদা স্টেশনের কারশেডে থাকা একটি ট্রেনে ট্রলি ব্যাগে মিলেছিল এক ব্যক্তির দেহ। সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকরত তথ্য হাতে এসেছিল পুলিশের। কয়েকদিনের ব্যবধানে পূর্ব মেদিনীপুরে ফের ট্রলি বন্দি দেহ উদ্ধারের ঘটনা চিন্তা বাড়িয়েছে জেলা পুলিশের।
[আরও পড়ুন: স্মৃতিতে এখনও ঋষভ, পোলবা পুলকার দুর্ঘটনার পর শ্রীরামপুরে ফিরে দোল উৎসব]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!