সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সাতসকালে জাতীয় সড়কের পাশে প্লাস্টিকে মোড়া অবস্থায় উদ্ধার তরুণীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য দুর্গাপুরের বুদবুদে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু কে ওই তরুণী? ঘটনার নেপথ্যে কে বা কারা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার। এদিন সকালে বুদবুদ থানার কোটা মোড় এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি প্লাস্টিকে মোড়া অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। বুদবুদ থানার পুলিশ প্লাস্টিক সরাতেই ভয়ংকর দৃশ্য। বেরিয়ে আসে এক তরুণীর দেহ। স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তরুণীর গলায় রয়েছে দাগ। ফলে মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুনের পর দেহ ফেলে যাওয়া হয়েছে জাতীয় সড়কের পাশে।
[আরও পড়ুন: কেন চোট লাগল মুখ্যমন্ত্রীর? ‘পিছন থেকে ধাক্কা’র ব্যাখ্যা দিল SSKM]
এবিষয়ে এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল বলেন, “মৃত যুবতীর বয়স আনুমানিক ২৮ থেকে ৩০। গলায় শ্বাসরোধের চিহ্নও রয়েছে। বাইরে থেকে খুন করে জাতীয় সড়কের ধারে ফেলা হতে পারে। অথবা এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। মৃতের পরিচয়ের সন্ধান পেতে খবর দেওয়া হয়েছে বিভিন্ন থানায়। তদন্ত শুরু হয়েছে।” লোকসভা নির্বাচনের প্রাক্কালে এলাকায় চলছে নাকা চেকিং। কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলছে জেলার এলাকায় এলাকায়। তার পরও কীভাবে এই মৃতদেহ এল জাতীয় সড়কের ধারে সেই নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।
[আরও পড়ুন: ডেডলাইন শেষের আগেই ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করল কমিশন]
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সুখবর! হাসিনা কাঁটা সরিয়ে চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী, বন্ধন এক্সপ্রেস
-
মিষ্টি কারখানায় কিলবিল করছে আরশোলা, ছত্রাকে ভরা মোমো! দুর্গাপুরে খাবারের দোকানে শিকেয় স্বাস্থ্যবিধি
-
জ্ঞান মঞ্চে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শিক্ষক দিবসে দুই বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করল শ্যাম সুন্দর জুয়েলার্স
-
ইরানের মানচিত্রে নিজের মুখ, ছারখার খার্গ দ্বীপও! তেহরানের বিরুদ্ধে এআই যুদ্ধ ট্রাম্পের
-
বিশ্বের মানচিত্রে বদল, অখণ্ড কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত দেখানো হোক