বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে উধাও বধূ। পরদিন সকালে এলাকারই এক জঙ্গল থেকে মিলল তাঁর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইটাহারে। পরিবারের অভিযোগ, পরিচিতরাই অপহরণ করে খুন করেছে বধূকে। এই মর্মে ইটাহার থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। কিন্তু নেপথ্যে কে বা কারা? কী কারণে এই নৃশংসতা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম রাবি খাতুন। তাঁর বয়স ৩২ বছর। ইটাহারের কেউটাল এলাকায় শ্বশুরবাড়ি তাঁর। বাপের বাড়ি থেকে দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। সূত্রের খবর, বুধবার রাতে বাপের বাড়ি যাওয়ার জন্য বের হন ওই মহিলা। মাঝপথে নাকি তিনি উধাও হয়ে যান। বাপের বাড়ি অবধি যাননি তিনি। পরিবারের সদস্যরা কোনওভাবে জানতে পারেন, রাবিকে অপহরণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে এলাকায় খোঁজখবর শুরু করেন তাঁরা। কিন্তু কোথাও হদিশ মেলেনি বধূর।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে হাড়হিম দৃশ্য। এলাকাবাসীরা দেখেন, ইটাহারের বাজিতপুরের জঙ্গলে পড়ে রয়েছে এক ক্ষতবিক্ষত দেহ। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। এরপরই জানা যায় দেহটি রাবি খাতুনের। দেহ শনাক্তকরণের পরই ইটাহার থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতার ভাই। কিন্তু কেন এই খুন? নেপথ্যে কে বা কারা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও মৃতার স্বামী বা শ্বশুরবাড়ির কোনও সদস্যদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি