অংশুপ্রতিম পাল, খড়গপুর: রেল লাইনের ধার থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়গপুরের (Khragpur) বাখরাবাদে। কে ওই ব্যক্তি? কেন খুন? ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে খড়গপুরের বাখরাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে কাজ করছিলেন রেলকর্মীরা। সেই সময় তাঁরা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় জিআরপিতে। বস্তা খুলতেই ভয়ংকর দৃশ্য। দেখা যায়, ভিতরে এক ব্যক্তির দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
[আরও পড়ুন: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী! যুবকের মোবাইলেই মিলল অপরাধের সংকেত]
জিআরপি সূত্রে খবর, দেহটি কার তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। সম্ভবত অন্যত্র খুনের পর প্রমাণ লোপাটে দেহটি বস্তায় ভরে রেল লাইনের পাশে ফেলে গেছে কেউ বা কারা। তবে কে বা কারা এর নেপথ্যে তা জানার চেষ্টা চলছে। যে বস্তায় ব্যক্তির দেহ মিলেছে, তার সূত্র ধরে মৃতের পরিচয় জানার চেষ্টায় তদন্তকারীরারা।
[আরও পড়ুন: মোদি নন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার আচার সামলাবেন যজমান অনিল মিশ্র, জানেন তাঁর পরিচয়?]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক