অরিজিৎ গুপ্ত, হাওড়া: তিনদিন নিখোঁজ থাকার পর হাওড়ার বালিতে উদ্ধার শ্রমিকের দেহ। নির্মীয়মাণ আবাসনের লিফটের জায়গায় জমা জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালি নিশ্চিন্দা ঘোষপাড়া এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সুবোধ রায়। বয়স ৪০ বছর। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। মিস্ত্রির কাজ করতেন তিনি। অন্য জায়গায় কাজ করলেও সহকর্মীদের সঙ্গে থাকছিলেন বালি নিশ্চিন্দা ঘোষপাড়া এলাকায় নির্মীয়মাণ আবাসনে। তবে গত সোমবার থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান সুবোধ। এই আবহে বুধবার সকালে নবনির্মিত ওই আবাসনের লিফটের যে জায়গাটি তৈরি হচ্ছিল সেখানে জমে থাকা জলের মধ্যেই ভেসে ওঠে সুবোধের দেহ। দেহ ভাসতে দেখে সহকর্মীরাই খবর দেয় নিশ্চিন্দা থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে বেলুড় হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিত্যদিন মদ খেতেন ওই যুবক। মদ্যপ অবস্থাতেই কোনওভাবে নিচে পড়ে গিয়েছেন তিনি। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। তবে পিছনে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে