চন্দ্রজিৎ মজুমদার, মুর্শিদাবাদ: চোলাই মদের ঠেকে যুবকের দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞায়। এরপরই এলাকায় চোলাই মদের কারবার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাপস ভল্লা। বয়স আনুমানিক ৩০ বছর। শনিবার রাতে তিনি এলাকায় একটি বাড়িতে মদ কিনতে যান। সেখানে মদ না পেয়ে বচসায় জড়ান। পরে যুবককে ব্যাপক মারধর করা হলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে রবিবার সকালে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অভিযোগ, কান্দি মহকুমার বড়ঞা ব্লকের ঝিলেরা গ্ৰামে রমরমিয়ে চলে চোলাই মদের কারবার। সরকারি সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সেই মদ বিক্রি হয় গ্রামে। সেই মদ কিনতে গিয়েই যুবক খুন হয়েছেন বলে অভিযোগ। এই কারবারের সঙ্গে যারা যুক্ত তারাই ছেলেকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা