Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Oman

ওমানে চলন্ত গাড়ি উলটে ভয়ংকর দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ৯, সকলেই ভারতীয় 

আশঙ্কাজনক আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৯:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৯:৪৯

options
link
ওমানে চলন্ত গাড়ি উলটে ভয়ংকর দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ৯, সকলেই ভারতীয়  zoom
প্রতীকী ছবি।
Advertisement

গাড়ি উলটে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা ওমানে। মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন আরও ৯ জন ভারতীয় নাগরিক। শনিবার সুলতান সাঈদ বিন তৈমুর সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গিয়েছে। এরপরই সেটি উলটে যায়। আশঙ্কাজনক আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে এক্স হ্যান্ডেলে ওমান পুলিশ জানিয়েছে, “সাঈদ বিন তৈমুর সড়কের ঘটনায় একজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। সকলেই ভারতীয় নাগরিক। আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে করে নিজওয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।” যদিও দুর্ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আগেই আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও ধুলো ঝরের পূর্বাভাস দিয়েছিল। প্রাথমিক মনে করা হচ্ছে, দৃশ্যমানতার অভাবেই নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়িটি। এরপরই সেটি উলটে যায়।

Advertisement

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। যদিও আহতদের পাশে রয়েছে ওমান প্রশাসন। তাঁদের উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে। পরিচয় জানা গেলেই ভারতীয় দুতাবাসের মাধ্যমে যোগাযোগ করা হবে পরিবারগুলির সঙ্গে। পরবর্তীকালে পরিবারের সদস্যদের ইচ্ছে মতো নিহতের দেহ দেশে ফেরানোর ব্যবস্থা হতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.