সম্যক খান, মেদিনীপুর: ফুটপাতের একটি দোকানের ভিতর থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের লাইব্রেরি রোড এলাকায়। কী করে যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা। তিনি খুন হয়েছেন নাকি অন্য কিছু, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের লাইব্রেরি রোডে ফুটপাতের ধারে একটি মাংস দোকান রয়েছে। শুক্রবার সকালে সেই দোকানের ভিতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার হয়। কী করে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসেন মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগের পুর-পারিষদ ইন্দ্রজিৎ পানিগ্রাহী। তিনি বলেন, “স্থানীয় দোকানদের থেকে জানতে পারা যাচ্ছে যে ওই ব্যক্তি ভবঘুরে। মাঝেমধ্যে খোলা ওই দোকানের ভেতরই রাত্রিযাপন করত। সেভাবেই হয়তো গতরাতে ঘুমোতে এসেছিল। এদিন সকালে তাঁর নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
সরকারি জায়গা দখল করে তৃণমূলের কার্যালয় তৈরির অভিযোগ, দরজা খুলতেই মিলল কন্ডোম, মদের গ্লাস!
-
বাবা জিয়াউরের জন্মস্থান, বগুরায় শিবগঞ্জের নাম বদলে ‘মহাস্থান’ করার সিদ্ধান্ত তারেকের!
-
যে বিশ্বকাপে হারিয়ে গেলেন মারাদোনা! এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প
-
হঠাৎ অজানা কারণে মনখারাপ? এই খাবারে এক নিমেষে চাঙ্গা হবে মেজাজ
-
বিশ্বকাপের মঞ্চ দাপালেন ‘ভারতীয়’, অভিষেক নিশানের, তুরস্ককে হারিয়ে চমকে দিল অস্ট্রেলিয়া