Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Bangladesh

বাবা জিয়াউরের জন্মস্থান, বগুরায় শিবগঞ্জের নাম বদলে ‘মহাস্থান’ করার সিদ্ধান্ত তারেকের!

জানা গিয়েছে, মীর শাহে আলম নামে তারেকের এক মন্ত্রী বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে 'মহাস্থান' করার উদ্যোগ নিয়েছেন। সূত্রের খবর, এ বিষয়ে নাকি সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শনিবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নয়া বাজেটকে স্বাগত জানান তিনি। এরপর একটি সমাবেশে তিনি উপজেলার নাম পরিবর্তনের জন্য এলাকাবাসীর সমর্থনও চান।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ২০:২২

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ২০:২২

options
link
বাবা জিয়াউরের জন্মস্থান, বগুরায় শিবগঞ্জের নাম বদলে ‘মহাস্থান’ করার সিদ্ধান্ত তারেকের! zoom
ফাইল ছবি।

২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে নাম পরিবর্তনের হুজুক লেগেছিল। বিশেষ করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে স্কুল-কলেজ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পাল্টে নতুন নামকরণ করা হয়। তা নিয়ে নানামহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু এবার তারেক রহমানের আমলেও সেই ধারা বজায় রইল। বাবা জিয়াউর রহমানের জন্মস্থান বগুরায় এক উপজেলার নাম পরিবর্তন হতে চলেছে বলে খবর।

জানা গিয়েছে, মীর শাহে আলম নামে তারেকের এক মন্ত্রী বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘মহাস্থান’ করার উদ্যোগ নিয়েছেন। সূত্রের খবর, এ বিষয়ে নাকি সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শনিবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নয়া বাজেটকে স্বাগত জানান তিনি। এরপর একটি সমাবেশে তিনি উপজেলার নাম পরিবর্তনের জন্য এলাকাবাসীর সমর্থনও চান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি বলেন, “দেশে শিবগঞ্জ নামে আরও একটি উপজেলা আছে। যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলায়। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। এই জন্যই আপনারা শিবগঞ্জবাসী সমর্থন দিলে এই উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে।” উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহত্তম। আয়তন প্রায় ৩১৫ কিলোমিটার। বগুড়া জেলা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। এই উপজেলার উত্তরে রয়েছে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলি উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.