অরিজিৎ গুপ্ত, হাওড়া: নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে চটুল হিন্দি গান৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক৷ দেশনায়কের জন্মদিনের অনুষ্ঠানে এহেন গান, একেবারে অনভিপ্রেত বলেই দাবি সংস্কৃতিমনস্কদের৷
মঙ্গলবারই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী৷ সেই উপলক্ষে কদমতলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেই অনুষ্ঠানের মঞ্চে সাজানো ছিল নেতাজির ছবি৷ অনুষ্ঠানের শুরুতেই তাঁর ছবিতে মাল্যদানও করা হয়৷ এলাকার বিশিষ্ট লোকজনদের বক্তৃতার পরই শুরু হয় মূল অনুষ্ঠান৷ আর মূল অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে অনামী এক সঙ্গীতশিল্পী আচমকাই মঞ্চে ওঠেন৷ আতসবাজি ফাটতে শুরু করে৷ অনুষ্ঠান প্রাঙ্গনে সেই সময় অসংখ্য দর্শকের ভিড়৷ মঞ্চে উঠেই ‘রাত বাকি, বাত বাকি’ গান করতে শুরু করেন ওই শিল্পী৷ শীতের রাতে অনুষ্ঠান দেখতে আসা দর্শকরা নাক সিঁটকান৷ দেশনায়কের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যে এমন গানও হতে পারে, তা ধারণাই করতে পারেননি বেশিরভাগ দর্শক৷ তবে অনেকে আবার হাততালিও দিতে শুরু করেন৷
[ইভটিজিংয়ের শাস্তি, নাকছাবি পরিয়ে অভিযুক্তকে এলাকায় ঘোরালেন স্থানীয়রা]
চটুল গানের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ আর তা নিয়েই শুরু হয়েছে জোর হইচই৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে এহেন অনুষ্ঠানকে অপসংস্কৃতি বলেও কটাক্ষ করেছেন অনেকেই৷ উপলক্ষের গুরুত্ব বুঝেই অনুষ্ঠান আয়োজন করা উচিত বলেও জানান তাঁরা৷ দর্শকদের কেউ কেউ আবার উদ্যোক্তাদের রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন৷ তবে কেউ কেউ আবার উদ্যোক্তাদের পাশেও দাঁড়িয়েছেন৷ তাঁদের মতে, এই অনুষ্ঠানের সঙ্গে নেতাজিকে অশ্রদ্ধা করার কোনও সম্পর্ক নেই৷ নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যে শুধুমাত্র দেশভক্তিমূলক গান হতে পারে, তারও কোনও নিয়ম নেই বলেও সাফাই দিয়েছেন উদ্যোক্তাদের একাংশ৷ নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ হওয়ায় উদ্যোক্তারা এমন অদ্ভুত দাবি করছেন পালটা কটাক্ষ করেছেন দর্শকদের অনেকেই৷
[শুঁড়ে তুলে আছাড় হাতির, লাটাগুড়ির জঙ্গলে মৃত্যু ২ মহিলার]
দেশনায়কের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে দর্শক এবং উদ্যোক্তাদের মধ্যে তরজা চললেও, নীরব ব্যাঁটরা থানার পুলিশ৷ গভীর রাতে জোরে জোরে মাইক বাজিয়ে চটুল অনুষ্ঠানের কথা নাকি তাঁরা জানতেনই না দাবি আধিকারিকদের৷
সর্বশেষ খবর
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?