রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের মারধরের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের খেজুরি। অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার খেজুরি ২ দক্ষিণ মণ্ডলের বোগা মোড়ে বিজেপির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কর্মীরা জমায়েত করতেই অতর্কিতে হামলা চালায় একদল। বিজেপি কর্মীদের উপর উদ্দেশ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। চলে গুলি। অভিযোগ, একের পর বিজেপি কর্মীদের বাইকে ভাঙচুর চালায় অভিযুক্তরা। যার জেরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় খেজুরি (Khejuri) থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, এখনও ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

[আরও পড়ুন: স্বজনপোষণের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের, মিহির গোস্বামীর পর তৃণমূলে ফের ভাঙন? তুঙ্গে জল্পনা]
বিজেপির অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা। একুশের নির্বাচনের আগে বিজেপি কর্মীদের ভয় দেখাতেই এই হামলা। পাশাপাশি বিজেপির তরফে বলা হয়েছে, এভাবে বিজেপিকে ভয় দেখানো যাবে না। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে। শাসকদলকে কালিমালিপ্ত করতেই এই চক্রান্ত বলে দাবি তাঁদের। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ত্যাগের পর শেষ কয়েকদিনে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায়।
[আরও পড়ুন: পায়ে হেঁটেই দেশজুড়ে করোনা সচেতনতার প্রচার, প্রশংসা কুড়োচ্ছেন বাংলার প্রৌঢ়]
সর্বশেষ খবর
-
গুন্ডা দমনে ‘পাসা’, ক্ষতিপূরণ আদায়ে সম্পত্তি ক্রোক, সোমেই নতুন বিল আনছে ‘ভরসার’ সরকার
-
গুরুতর অসুস্থ অলকা ইয়াগনিক! কেন হুইলচেয়ারের সাহায্য নিতে হয়? মুখ খুললেন গায়িকা
-
পালি ভাষা শিক্ষা ও ম্যানুস্ক্রিপ্ট স্টাডি, প্রাচীন জ্ঞান উন্মোচনে নয়া কোর্স ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশনের
-
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, গালিগালাজ! তমলুক থেকে গ্রেপ্তার অভিযুক্ত
-
তৃণমূল জমানায় শিক্ষাঙ্গনে ‘দুর্নীতি’র আখড়া! এবার ইউনিয়ন রুম খুলে ভিডিওগ্রাফির নির্দেশ