Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

সাত দশকের অপেক্ষার অবসান, প্রথম জনপ্রতিনিধি পাবে সাবেক ছিটমহল

আনন্দে উচ্ছ্বসিত বাসিন্দারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৮, ১০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৮, ১০:২৫

options
link
সাত দশকের অপেক্ষার অবসান, প্রথম জনপ্রতিনিধি পাবে সাবেক ছিটমহল zoom

স্টাফ রিপোর্টার, কোচবিহার: দীর্ঘ প্রায় সাত দশকের অপেক্ষার পর অবশেষে নিজেদের মধ্যে থেকে প্রথম জনপ্রতিনিধি পেতে চলেছেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। তৃণমূল কংগ্রেসের টিকিটে সাবেক ছিট পোয়াতুরকুঠি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন শালিনা বিবি। দীর্ঘদিন সাবেক ছিটের বাসিন্দাদের ভোটাধিকার ছিল না। এবার প্রথম তারা পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করছেন। কাজেই প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত সাবেক ছিটের বাসিন্দারা।

[ভোট পরবর্তী হিংসা, ভাইপোকে হাসপাতালে ভরতি করতে এসে মাথা ফাটল কাকার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শালিনা বিবি বলেন, দীর্ঘদিন ছিটমহল থাকার সময় তাঁরা ভোট পর্যন্ত দিতে পারেননি। ছিট বিনিময়ের পর তাঁরা নিজের পরিচয় পেয়েছেন। ভোটাধিকার পেয়েছেন। এবার সেই বঞ্চিত ছিটমহল এলাকার উন্নয়নের কাজ করার সুযোগ তিনি পেতে চলেছেন। এটা তিনি কোনওদিন ভাবতে পারেননি। প্রায় ৬৭ বছর ছিটমহলে বাসিন্দা থাকার পর ২০১৫ সালের ৩১ জুলাই ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের একান্নটি ছিট ভারতের সঙ্গে যুক্ত হয়। ওই ছিটগুলির মধ্যে অন্যতম হল পোয়াতুরকুঠি। এবার সেখান থেকেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে চলেছেন।

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা চললেও যেহেতু শালিনা বিবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাই আদালতের নিষেধাজ্ঞা থাকায় তিনি সংশাপত্র পাবেন না। ফলে কিছুটা হলেও উৎসবে মেতে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে শালিনা ও তাঁর পরিবারকে। এদিকে, গণনা শুরু হতেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠছে৷ বেশ কয়েকটি জায়গায় অশান্তির অভিযোগ তুলছে বিরোধীরা৷ ভোটগণনা কেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ ঘটনাস্থল রাজারহাট, হাঁসখালি, ভগবানপুর৷ এদিকে বলাগড় কলেজের সামনে থেকে সিপিএম এজেন্টদের আইকার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে৷ নদিয়ায় হাঁসখালিতে বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ শাসকদলের হাতে বাধাপ্রাপ্ত হয়ে এদিনই জেলাশাসকের দ্বারস্থ হয় বিরোধীরা৷

[কুমারস্বামীর স্বপ্নভঙ্গ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ইয়েদুরাপ্পার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.