দেবব্রত মণ্ডল, বারুইপুর: শারীরিক সম্পর্কের পরেও বিয়েতে আপত্তি। তাতে আপত্তি ছিল প্রেমিকের। সম্পর্ক ছেড়ে বেরতে নাবালিকাকে চোর অপবাদে মারধর। এমনকী তার মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে। মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর।
নাবালিকার দাবি, বছর দেড়ের আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মল্লিকপুরের শেখ রাজের সঙ্গে তার পরিচয় হয়। সম্পর্ক চলাকালীন নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। নাবালিকা বাড়ি ফিরে পরিবারের লোকজনকে পুরো ঘটনাটি জানায়। নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানানোর উদ্যোগ নেয়। প্রেমিক শেখ রাজের পরিবার নাবালিকাকে পুত্রবধূ করার আশ্বাস দেয়। তারপর থেকেই ধারাবাহিকভাবে নাবালিকা তার প্রেমিক শেখ রাজের বাড়িতে যাতায়াত করত। একাধিকবার তাদের শারীরিক সম্পর্কও তৈরি হয় বলেই দাবি।
[আরও পড়ুন: বাংলার ‘গেরুয়া’ মন্ত্রীদের মার্কশিট! পাশ না ফেল? দেখছে বিজেপি হাইকমান্ড]
কয়েকদিন আগে নাবালিকা তার প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দেয়। কারণ কিছুদিনের মধ্যেই সে আঠারো পার করবে। তারপর থেকেই প্রেমিকের পরিবারের আচরণ বদলে যায় বলেই দাবি। ওই নাবালিকার উপর অত্যাচার করা হয় বলেই দাবি। বৃহস্পতিবার সন্ধেয় নাবালিকাকে প্রেমিক তার বাড়িতে ডেকে পাঠায়। তারপরই তাকে আলমারি থেকে টাকা বার করতে বলে। পিছন থেকে ভিডিও রেকর্ডিং করা হয়। তাকে চোর অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে প্রেমিক শেখ রাজ ও তার মা মিনা বেগম। টানতে টানতে বাড়ি থেকে বের করে দেওয়া হয় নাবালিকাকে। প্রতিবেশীদের সামনে তার মাথার চুল কেটে দেওয়া হয় বলেও অভিযোগ।
শুক্রবার সকালে নাবালিকা প্রেমিকার মাথার চুল কাটার ভিডিও ভাইরাল করে দেয় প্রেমিক শেখ রাজ। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ওই নাবালিকা। নাবালিকার পরিবার বারুইপুর থানায় প্রেমিক, তার মা মিনা বেগম ও পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে প্রেমিক ও তার মাকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। দু’জনের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।
[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েনে কলেজছাত্রী ও জেঠিমাকে ‘খুন’, পুকুরে দেহ ফেলে ফেরার প্রাক্তন প্রেমিক!]
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি