স্টাফ রিপোর্টার: দুর্গাপুজোর আগে বা পরে পাউরুটির দাম বাড়ছে রাজ্যে৷ প্রতি পাউন্ডে চার টাকা হারে দাম বাড়তে পারে পাউরুটির৷ এখন রাজ্যে সাধারণ স্লাইস পাউরুটির দাম পাউন্ড পিছু ১৮ টাকা৷ সেই দাম বেড়ে ২২ টাকা হতে পারে৷
লোকসভার সাংসদ ইদ্রিশ আলির মন্তব্য, “যে হারে কাঁচামালের দাম বাড়ছে, তার প্রেক্ষিতে পাউরুটির মূল্যবৃদ্ধি করতেই হবে৷ অন্য বেকারি দ্রব্যের কাঁচামালেরও দাম বেড়েছে অনেকটাই৷”
ইদ্রিশ আলি পশ্চিমবঙ্গ বেকারি অ্যাসোসিয়েশনের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক৷ তিনি জানান, দুর্গোপুজোর ঠিক আগে বা পরে পাউন্ড পিছু চার টাকা হারে দামবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্যে প্রায় চার হাজার বেকারি রয়েছে৷ তবে গত তিন বছরে পাউরুটির দাম বাড়েনি বলেই দাবি৷
সর্বশেষ খবর
-
তোলাবাজি থেকে শৃঙ্খলাভঙ্গ! সরানো হল কোচবিহারের একাধিক নেতাকে, শুদ্ধকরণের পথে বিজেপি?
-
শেষের সেদিন… দেড় ডিগ্রির সীমারেখা পেরনোর মুখে পৃথিবী! তীব্র হচ্ছে কোন অশনি সংকেত?
-
খাস দিল্লিতে বিখ্যাত মণিপুরি গায়ককে পিটিয়ে খুন! ‘নিরাপত্তা কোথায়?’ প্রশ্ন তুলে সরব রাহুল
-
‘বিগ বস’ দুর্গে গালিগালাজ থেকে বউ তুলে খোঁচা! বাদ পড়ার নমিনেশনে কে এগিয়ে?
-
লেবু বেচে স্কুল গড়েছিলেন, পদ্মশ্রী প্রাপ্ত সেই হাজাব্বাকে এসআইআর নোটিস কমিশনের