সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কথায় আছে অর্থই অনর্থের মূলে! আর সেই সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মায়ের পেটে ভাইকে খুন করল দাদা। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায়। যদিও খুনের পর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত দাদা।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে হারউড পয়েন্ট কোস্টাল থানার কালিনগর এলাকায় দাদার হাতে খুন হয়েছে ভাই। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই খুন বলে অভিযোগ করেছে মৃতের পরিবারের। মৃতের নাম মোহনলাল দাস। অভিযুক্তের নাম মতিলাল দাস।
[আরও পড়ুন: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া হায়দরাবাদেও, এক সপ্তাহ ধরে মহিলার দেহ আগলে পরিবার!]
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল চলছিল। গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে আবার বচসা শুরু হয়। বড় ভাই মতিলাল দাস বিতর্ক চলাকালীন ইট দিয়ে ছোট ভাই মোহনলাল দাসের মাথায় আঘাত করে। তড়িঘড়ি পরিবারের লোকজন মোহনলালকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার পরে অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এলাকায় চরম উত্তেজনা। পুলিশ তদন্ত শুরু করেছেন। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: স্বপ্নপূরণ রিচার, তৃতীয় বাঙালি হিসাবে ভারতের হয়ে টেস্ট অভিষেক বঙ্গকন্যার]
সর্বশেষ খবর
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত