বিক্রম রায়, কোচবিহার: সাতসকালে কোচবিহারের (Cooch Behar) সাতভাণ্ডারী সীমান্তে চলল গুলি। গরু পাচারকারী সন্দেহে সীমান্তে কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয়েছে ৩ জনের। তাঁদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক বলেই খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিতাই থানার পুলিশ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে কোচবিহারের সিতাই (Sitai) থানা এলাকার অন্তগর্ত সাতভাণ্ডারী সীমান্ত দিয়ে গরু পাচারের (Cattle smuggling) চেষ্টা করছিলেন কয়েকজন। এক ভারতীয় নাগরিক গরু পৌঁছে দিচ্ছিলেন কাঁটাতারের বেড়া পর্যন্ত। বিষয়টি নজরে পড়তেই বাধা দেন ওই সীমান্তে কর্তব্যরত জওয়ানরা (BSF Jawan)। অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে গরু পাচারকারীরা। তার ফলে বাধ্য হয়ে পালটা গুলি চালায় সামীন্তরক্ষী বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ভারতীয় নাগরিকের দেহটি পড়ে রয়েছে কাঁটাতারে এপারে অর্থাৎ সিতাইয়ে। কাঁটাতারের পাশেই তবে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে মৃত দুই বাংলাদেশীর দেহ।
[আরও পড়ুন: প্রকৃত বন্ধু! লম্বা চুল কেটে ক্যানসার আক্রান্তদের দান করলেন দুর্গাপুরের শিক্ষিকা]
ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে সিতাই থানার পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, কীভাবে এই ঘটনা ঘটল, মৃতদের নাম-পরিচয় সম্পর্কে পুলিশ কোনও তথ্য দেয়নি।
[আরও পড়ুন: বেকারত্বকে হারিয়ে স্বনির্ভরতার পথে, চপ বিক্রি করে সংসারের হাল ফেরালেন এমএ পাশ যুবক]
সর্বশেষ খবর
-
আবাসন থেকে আনাজে ঠকছে সাধারণ মানুষ! বাম-তৃণমূল জমানাকে দুষে, কড়া নজরদারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী
-
‘আমরা টিপিক্যাল স্বামী-স্ত্রী নই’, দীর্ঘ দাম্পত্য টিকিয়ে রাখার কোন সিক্রেট জানালেন করিনা?
-
‘মা হওয়ার পর ফুলে ঢোল’! ক্যাটরিনাকে চরম কটাক্ষ, নায়িকার ‘বডি শেমিং’য়ে গর্জে উঠলেন কে?
-
প্রবল বৃষ্টিতে ত্রিপলের নিচে স্কুলের পঠনপাঠন, জল-কাদায় ভিজে পড়ুয়ারা! কেন এই দুরবস্থা?
-
পঞ্চমী থেকে দশমী প্যান্ডেল হপিংয়ের প্ল্যান! ট্রেন্ডিং ফ্যাশনে সেজে উঠুন পুরুষরা, রইল টিপস
