অর্ণব আইচ: একদিকে যখন পুলওয়ামায় জইশ হানায় শহিদ হয়েছেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান৷ অন্যদিকে ওইদিনই ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখতে গিয়ে শহিদ হলেন এক বিএসএফের জওয়ান৷ শহিদ জওয়ানের নাম দেবাশিস রায়৷ গত ১৪ তারিখ বহরমপুরে বিএসএফের আউটপোস্টের কাছে গরু পাচার রুখতে গিয়ে শহিদ হলেন বিএসএফের এই কনস্টেবল৷ সোমবার শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাল বিএসএফ৷
[দুহাতে নেই আঙুল, মনের জোরেই মাধ্যমিক দিচ্ছে কেতুগ্রামের অমিয় ]
সূত্রের খবর, ওইদিন গোপন সূত্রে গরু পাচারের খবর এসে পৌঁছায় বিএসএফের কাছে৷ সেইমতো সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বহরমপুরের কাছের একটি আউটপোস্টে অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী৷ তাঁরা দেখেন, কাঁটাতার টপকে বাংলাদেশে প্রচুর গরু পাচারের চেষ্টা করছে ত্রিশ-চল্লিশ জন দুষ্কৃতীর একটি দল৷ প্রথমে তাদের সতর্ক করেন বিএসএফ জওয়ানরা৷ কিন্তু তাতেও কাজ হয় না, বরং বিএসএফের উপর হামলা করে পাচারকারীরা৷ পালটা জবাব দেন জওয়ানরাও৷
[মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা ছিঁড়ে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে]
জানা গিয়েছে, পাচারকারীদের হামলার তোয়াক্কা না করেই তাদের আটকানোর চেষ্টা করেন বিএসএফ জওয়ান দেবাশিস রায়৷ দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি৷ পরে মৃত্যু হয় তাঁর৷ ঘটনায় বিএসএফের হাতে আটক হয় ১১ জন ভারতীয় ও একজন বাংলাদেশী পাচারকারী৷ সোমবার শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানাল বিএসএফ৷
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার