জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সীমান্তে অস্ত্র পাচার রুখতে গুলি চালাল বিএসএফ (BSF)৷ গুলির আওয়াজ শুনে পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগের মধ্য থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৫০টি গুলি উদ্ধার করল বিএসএফ৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগদা (Bagda) থানার মধুপুর সীমান্ত এলাকায়৷

বিএসএফ জানিয়েছে, চোরাকারবারীরা ভারত (India) থেকে অস্ত্র বাংলাদেশে (Bangladesh) নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মধুপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রাতে নজরদারি ক্যামেরায় বাংলাদেশ দিক থেকে ৩ জনকে আসতে দেখেন৷ তার মধ্যে একজনকে ভারতের থেকে কিছু জিনিসপত্র নিয়ে সীমান্তের দিকে আসতে দেখেন। পাচারকারীদের সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখে জওয়ানরা তাঁদের দাড়াতে বলে৷ বারণ না শুনে তাঁরা সীমান্তর দিকে এগোতে থাকলে জওয়ানরা শূন্যে গুলি (Blank Fire) চালায়৷
[আরও পড়ুন: ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা! বিরাট কোহলির পরিবারে আসছে নতুন সদস্য?]
গুলির আওয়াজ শুনে পাচারকারীরা ঝোপের আড়ালে পালিয়ে যায়। পরে ওই এলাকায় গিয়ে তল্লাশি চালালে একটি ব্যাগ উদ্ধার করে বিএসএফ৷ তার মধ্যে পিস্তল, গুলি, ম্যাগাজিন ছিল৷ উদ্ধার হওয়া অস্ত্র (Arms) বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে৷ দুষ্কৃতীরা অবশ্য পলাতক। তবে তারা কারা, সেসবের খোঁজ চলছে। মধুপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর তরফে।
[আরও পড়ুন: ‘বাস আটকালে হেঁটেই যাব’, ‘দিল্লি চলো’ সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ তৃণমূল কর্মীরা]
সর্বশেষ খবর
-
গান নিয়ে তুমুল চর্চার মাঝে কৌস্তভ এবার অভিনেতা! মুচকি হেসে বললেন…
-
জুতো পরে ভোগ রান্না, ধর্মীয় ভাবাবেগে আঘাত! ‘ধর্ম বিরোধী’ কটাক্ষ সাংসদ-অভিনেত্রী কঙ্গনাকে
-
‘অলস, অপদার্থ’, সরকারি আধিকারিকদের তুলোধোনা কঙ্গনার, মেজাজ হারানোর ভিডিও ভাইরাল
-
ধীর গতিতে পেরলো বন্দে ভারত, প্রায় ৩ দিন পর ছন্দে ফিরছে নিউ ফরাক্কা
-
‘ও কীসের ভাইস ক্যাপ্টেন?’, তিলকের স্লেজিংয়ের পরেই আউট বৈভব! দলীপ ফাইনালে ‘ধুন্ধুমার’