সৌরভ মাজি, বর্ধমান: একুশের সমাবেশে যাওয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার কোলকোল এলাকা লাগোয়া দু’নম্বর জাতীয় সড়কে। মৃতরা হলেন শেখ দিলোয়ার (৫৫) পিয়ারী বেগম (৪৫)। আহত হয়েছে তাঁদের নাতনি রাজকুমারী খাতুন (৩)। তাঁদের বাড়ি আউশগ্রামের কুলটি-রানিগঞ্জ গ্রামে। বাইকে চেপে গলসির ওমরপুরের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন তিনজনে। পথেই দুর্ঘটনার কবলে পড়েন। পিছন থেকে আসা গাড়ির ধাক্কায় তিনজনেই বাইক থেকে ছিটকে পড়েন। আহতদের তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০.৩০ নাগাদ শেখ দিলোয়ারের মৃত্যু হয়। ঘণ্টাখানেকের মধ্যেই মত্যু হয় পিয়ারী বেগমের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছে একরত্তি নাতনি। এদিকে ঘাতক গাড়ির যাত্রীদের আটকে রেখে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার কবল থেক ঘাতক গাড়ির যাত্রীদের উদ্ধার করে। তারপর গাড়ি-সহ চালককে আটক করা হয়।
হিন্দুত্বের অপমান করছে বিজেপি, ২১-এর সভা থেকে তীব্র আক্রমণ মমতার]
জানা গিয়েছে, অসুস্থ আত্মীয়কে দেখতেই ওই দম্পতি গলসিতে আসছিলেন। একুশের সমাবেশের কথা মাথায় রেকে বাইকে আসার সিদ্ধান্ত নেন। একমাত্র নাতনিকেও সঙ্গে নিয়েছিলেন। আত্মীয়ের বাড়ি আসার পথে নিজেরাই যে মৃত্যুর কোলে ঢলে পড়বেন বুঝতে পারেননি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয়রা জানিয়েছেন, তৃণমূলের একুশের সমাবেশ উপলক্ষে জেলার লোকজনের যাতে কলকাতায় আসতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রেখেছিল বর্ধমানের পুলিশ প্রশাসন। তাই যাত্রীবাহী বাস ও গাড়িগুলির জন্য রাস্তা সচল রাখতে পণ্যবাহী ট্রাক ও লরিকে রুখে দেওয়া হয়। শুক্রবার রাত থেকে দু’নম্বর জাতীয় সড়কে সার দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক ও লরি। যার ফলে রাস্তা অনেকটাই সংকীর্ণ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি কলকাতা পৌঁছানোর উদ্দেশ্যে গাড়িগুলির গতিবেগও বেশি ছিল গোটা দিন। পথে নেমে অনেকেই বিপাকে পড়েছেন। এর জেরেই দুর্ঘটনার কবলে পড়েন শেখ দম্পতি।
সর্বশেষ খবর
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন
-
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, অভিষেক তরুণ স্পিনারের, কেমন হল প্রথম একাদশ?
-
দিল্লিতে ‘শাহী’ সাক্ষাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কী নিয়ে কথা হল দু’জনের?
-
১৩ কোটি টাকার দেনা! ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবির
-
৬ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন