সৌরভ মাজি, বর্ধমান: নৃশংস! ডেকে নিয়ে গিয়ে যুবকের লিঙ্গ কেটে নেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এহেন আক্রমণে গুরুতর আহত যুবক শামিম মণ্ডল (২২)। তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথম দেখতে পান গ্রামের বাসিন্দারা। তড়িঘড়ি মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানের মন্তেশ্বরের সোনাডাঙা এলাকার একটি আমবাগানে।
[সীমান্তবর্তী পুরুলিয়ায় মাওবাদী শিবির গুঁড়িয়ে দিল যৌথবাহিনী, উদ্ধার অস্ত্রশস্ত্র]
জানা গিয়েছে, আক্রান্ত যুবক পেশায় কম্পিউটর মেকানিক। বাড়ি মন্তেশ্বরের রুইগড়িয়া গ্রামে। দিন দু’য়েক আগেই পরিচিত দুই ব্যক্তি শামিমের সঙ্গে কথা বলেন। ল্যাপটপ সারিয়ে দেওয়ার জন্যা শামিমকে সোনাগাঙা এলাকায় ডাকেন। কথামতো শনিবার বিকেলে সোনাডাঙাতে যান শামিম। অভিযোগ, ল্যাপটপ সারানো দূরের কথা। আচমকাই দুই যুবক তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এলোপাথাড়ি মারধর। মারধরের মধ্যে ধারাল অস্ত্র বের আক্রমণকারী যুবকদের একজন তাঁর যৌনাঙ্গ কেটে দেয় বলে অভিয়োগ। রক্তাক্ত অবস্থায় শামিমকে ফেলে রেখে পরিত্যক্ত আমবাগান থেকে চম্পট দেয় দুই অভিযুক্ত। এদিকে ভর সন্ধ্যাবেলা আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আক্রান্তের পরিবারের তরফে ইতিমধ্যেই মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, পেশাগত কারণেই সম্ভবত আক্রমণের ঘটনা ঘটেছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ছবি :মুকুলেসুর রহমান
[নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ]
সর্বশেষ খবর
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের