Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল বাস, মৃত ৫

মৃতদের মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১৭:২৫

options
link
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল বাস, মৃত ৫ zoom
Advertisement

নিজস্ব সংবাদদাতা: তারাপীঠ থেকে ফেরার পথে নয়ানজুলিতে পড়ে গেল যাত্রীবাহি বাস। ঘটনাস্থলেই মৃত পাঁচ যাত্রী। মৃতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। মৃত্যু হয়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরও। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজারের কাছে।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারি বেড়াতে যাওয়ার জন্য বাসটি রিজার্ভ করা হয়েছিল। শুক্রবার দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় বাসটি। বেড়িয়ে ফিরে আসার পথে শনিবার তারাপিঠের মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। কিন্তু রাত হয়ে যাওয়ায় পুজো দেওয়া যায়নি। রাতের খাওয়া-দাওয়ার পর দেড়টা নাগাদ মোড়গ্রাম-পানাগড় রাজ্য সড়ক ধরে দুর্গাপুরে ফিরছিল বাসটি। ইলামবাজারের কাছে সামনে আচমকা ডাম্পার চলে আসায় জোরে ব্রেক কষে বাস চালক।  এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিন লস্কর জঙ্গিকে মৃত্যদণ্ডের নির্দেশ বনগাঁ আদালতের

ঘটনায় মৃত্যু হয়েছে ডিভিসি মোড় এলাকার বাসিন্দা কার্তিক মিশ্র (৪৫), তাঁর স্ত্রী শান্তা মিশ্র (৩৮) ও  কন্যা পূজা মিশ্রের (১৭) । এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল পূজার। মৃত্যু হয়েছে রাহুল মাহাতো (১৬) ও ভারতী ঘোষ (৬০) নামে আরও দু’জনের। তন্ময় দাস নামে এক বাসযাত্রীর অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় প্রচণ্ড গতিতে বাস চালাচ্ছিল। বারণ করলেও শুনছিল না।

অন্যদিকে, এদিনই মুর্শিদাবাদ জেলার কান্দি খরসা মোড়ে লরিকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। মৃতদের মধ্যে দুই জন হলেন মমতা রাজ (৪৫) এবং শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৩)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

হাড় কাঁপানো ঠান্ডা উধাও, তবে এখনই বিদায় নয় শীতের

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.