পলাশ পাত্র, তেহট্ট: আনন্দের অনুষ্ঠানে শামিল হতে গিয়ে নদিয়ায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল বরযাত্রী বোঝাই বাস৷ জখম হয়েছেন অন্তত ৪০ জন৷ যাদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক৷ তাঁরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ বলা নিয়ে মদের ঠেকে ধুন্ধুমার, বাধা দিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে]
বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ পলাশিপাড়া থানা এলাকার খড়ের মাঠের বাসিন্দা সমীরণ রায় বিয়ে করতে যাচ্ছিলেন কালীগঞ্জ থানার চড়চাকুন্দি গ্রামে৷ সেখানকার মিতা সরকারের সঙ্গে তাঁর বিয়ে৷ বরের গাড়ি রওনা হওয়ার খানিকক্ষণ পর একটি বাস নিয়ে ৬৫ জন বরযাত্রী যাচ্ছিলেন চড়চাকুন্দি গ্রামে৷ মাঝপথেই দুর্ঘটনা৷ বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে অন্তত ২০ ফুট নিচে পড়ে যায়৷ গাড়ির কিছুটা অংশ পুকুরের মধ্যে ডুবে যায়, বাকিটা জলের উপরেই ছিল৷ তাই খুব বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন সকলে৷ ঘড়িতে তখন ১০টা বেজে গিয়েছে৷
এমন দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন তড়িঘড়ি সেখানে গিয়ে উদ্ধার করেন সবাইকে৷ জখম ৪০ জনকে সঙ্গে সঙ্গে বেথুয়াডহরি হাসপাতালে পাঠানো হয়৷ প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়৷ ১২, ১৩ জনের আঘাত একটু বেশি হওয়ায় তাঁদের ভরতি করিয়ে নেওয়া হয়৷ তাঁদের মধ্যেও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
[আরও পড়ুন: এখনই বিয়ে নয়, পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়াল কন্যাশ্রী]
বরযাত্রীর গাড়ি যে এমন দুর্ঘটনার মাঝে পড়েছে, তা জানানো হয়নি বরকেই৷ বিয়েতে যাতে কোনওরকম ঝঞ্ঝাট না হয়, তার জন্যই তাঁকে কিছু বলা হয়নি৷ গতকাল তিনি বিয়ে করে আজ সকালে বাড়ি ফিরে সবটা জানতে পারেন৷ গুরুতর আহতদের মধ্যে রয়েছে তাঁর কাকিমা এবং ভাইবোনও৷ এই দুর্ঘটনার জেরে যথারীতি বিয়েবাড়ির আনন্দে অনেকটাই ভাঁটা পড়েছে৷
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?