আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: মদ্যপ যুবকদের হামলায় গুরুতর জখম কামারহাটির তৃণমূল কাউন্সিলরের ছেলে৷ অভিযোগ, মদের ঠেকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা করছিল বেশ কয়েকজন যুবক৷ তাতে বাধা দিতে গিয়েই আক্রান্ত হন কাউন্সিলরের ছেলে৷ বর্তমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷
[আরও পড়ুন: এখনই বিয়ে নয়, পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়াল কন্যাশ্রী]
প্রায় প্রতিদিনই দক্ষিণেশ্বর রেলস্টেশন চত্বরে মদের আসর বসায় বেশ কয়েকজন যুবক৷ তার জেরে এলাকার মহিলারা সন্ধের পর থেকে ওই এলাকা দিয়ে হাঁটাচলা করতে পারেন না বলেও অভিযোগ৷ স্থানীয়রা বারবার ওই মদের আসর বন্ধ করার কথা বলেছেন৷ কিন্তু তাঁদের আপত্তিতে কোনও কাজ হয়নি৷ বৃহস্পতিবারও ওই এলাকায় বসে মদের আসর৷ অভিযোগ, সেখানেই জোর করে দুই যুবককে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা চলছিল৷ তা নিয়েই বচসার সূত্রপাত৷
[আরও পড়ুন: বিজেপির দাপটে হাতছাড়া পুরুলিয়া, হারানো জমি ফিরে পেতে ‘গণপ্রচার’ই হাতিয়ার তৃণমূলের]
খবর পৌঁছয় কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকরী ভৌমিকের কাছে৷ তাঁর কথা মতোই ঘটনাস্থলে যান কাউন্সিলরের ছেলে অরিন্দম৷ অভিযোগ, অশান্তি থামাতে বলায় কাউন্সিলরের ছেলেকে বেধড়ক মারধর করা হয়৷ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ ঘটনাস্থলে পৌঁছয় বরাহনগর এবং বেলঘরিয়া থানার পুলিশ৷ মদ্যপ যুবকেরা পুলিশের সামনেও মারামারি চালিয়েই যায়৷ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকেও হেনস্তা করা হয়৷ বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ৷ তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷
[আরও পড়ুন: খেলতে গিয়ে বুকে লাগল বল, মাঠেই মৃত কিশোর ফুটবলার]
এদিকে, মদ্যপ যুবকের হামলায় গুরুতর জখম হন কাউন্সিলরের ছেলে অরিন্দম ভৌমিকের ছেলে অরিন্দম৷ কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই আপাতত ভরতি রয়েছেন তিনি৷ এই ঘটনায় জখম হয়েছেন আরও একজন৷ তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন৷ বিজেপি নেতৃত্বের অঙ্গুলিহেলনেই কাউন্সিলরের ছেলের উপর হামলা চালানো হয়েছে বলেই দাবি তৃণমূলের৷ যদিও এই ঘটনায় গেরুয়া শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
সর্বশেষ খবর
-
‘মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিতে চাপ, শুনতে চায়নি সিবিআই’, হাই কোর্টে বিস্ফোরক অভয়ার পরিবার
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার
-
‘ভোট চুরি থেকে আইন চুরি’, ‘দেশদ্রোহী’ নির্বাচন কমিশনার, সাংবাদিক সম্মেলনে তোপ রাহুলের
-
‘সংযম দরকার’, আমিষ-নিরামিষ বিতর্কের মাঝে পুজো উদ্যোক্তাদের বার্তা কার্তিক মহারাজের