রঞ্জন মহাপাত্র, কাঁথি: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উলটে গেল একটি বাস৷ দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের কাছে৷ এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত ওই বাসটিকে আটক করেছে পুলিশ৷
আবাসিক স্কুলে আত্মহত্যার চেষ্টা দুই ছাত্রীর, কারণ নিয়ে ধোঁয়াশা
শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায়। ঘাটাল থেকে দিঘার দিকে যাচ্ছিল একটি বাস৷ ওই বাসটিতে কমপক্ষে ২০ জন যাত্রী ছিলেন৷ তাঁরা প্রায় সকলেই দিঘার সমুদ্র দেখতেই যাচ্ছিলেন৷ মারিশদা থানার দইসাই বাসস্ট্যান্ডের কাছে বাস পৌঁছনো মাত্রই ঘটে বিপত্তি৷ রাস্তার পাশের গর্তে চাকা পড়ে ওই বাসটির৷ দ্রুত গতিতে আসা ওই বাসটি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারায়৷ উলটে যায় বাসটি৷ বাসে থাকা যাত্রীরা সকলেই কমবেশি জখম হন৷ দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান৷ প্রথমে আহতদের উদ্ধারে হাত লাগান তাঁরা৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরাও৷ গ্রামবাসী এবং পুলিশের তৎপরতায় একে একে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়৷ তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহত ১৫ জনের মধ্যে ছ’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ কাঁথি মহকুমা হাসপাতালে আপাতত ভরতি রয়েছেন তাঁরা৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছেন মারিশদা থানার পুলিশ আধিকারিকরা৷
হাসপাতালে ‘বদল’ সদ্যোজাত, কাঠগড়ায় বর্ধমান মেডিক্যাল
মাসখানেক আগেই ঠিক একই জায়গাতে দুর্ঘটনার কবলে পড়ে একটি দিঘাগামী বাস৷ হতাহত হন বেশ কয়েকজন যাত্রী৷ বারবার একই জায়গায় দুর্ঘটনার জেরে চিন্তিত প্রশাসন৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একে তো রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল আবার তার উপর চালক গতি নিয়ন্ত্রণও করেন না৷ তার জেরেই একের পর এক দুর্ঘটনার সাক্ষী থাকছে দইসাই৷ দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার ভাবনাচিন্তা করছেন প্রশাসনিক আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
অভীকদের উত্তরণের নেপথ্যে স্বাস্থ্যদপ্তরের মাথারা! ‘থ্রেট কালচার’ তদন্তে বিস্ফোরক মোড়
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’