নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মঙ্গলকোটের নতুনহাটে৷ মৃতদের নাম সুজল নাগ (৫৫), স্ত্রী মণিমালা নাগ (৫০) ও তাঁর মেয়ে সুদর্শনা নাগ (২৫)৷ এলাকায় প্রতিষ্ঠিত মিষ্টান্ন ব্যবসায়ী বলে পরিচিত সুজল নাগ৷ আজ সকালে ঘরের ভিতর সুজলবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ খাটের উপর পড়ে ছিল স্ত্রী ও মেয়ের নিথর দেহ৷
সুজল নাগরা চার ভাই৷ একই বাড়িতে বসবাস সকলের৷ আগামী ২২ মাঘ বোলপুর নিবাসী পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সুদর্শনার৷ আজ-কালের মধ্যেই আর্শীবাদ করতে আসার কথা ছিল সুদর্শনাকে৷ বিয়ের ঠিক আগে কেন এই পরিণতি তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়৷ তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত সুদর্শনার প্রণয় ঘটিত কোনও বিষয় অথবা আর্থিক টানাপোড়েনের ফলে এই ঘটনা৷ মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী হয়েছেন সুজল নাগ৷ এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন তা তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের