Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে আত্মঘাতী ব্যবসায়ী

আজ-কালের মধ্যেই আর্শীবাদ করতে আসার কথা ছিল মেয়েকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৬, ১২:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৬, ১২:৪৮

options
link
স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে আত্মঘাতী ব্যবসায়ী zoom

নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মঙ্গলকোটের নতুনহাটে৷ মৃতদের নাম সুজল নাগ (৫৫), স্ত্রী মণিমালা নাগ (৫০) ও তাঁর মেয়ে সুদর্শনা নাগ (২৫)৷ এলাকায় প্রতিষ্ঠিত মিষ্টান্ন ব্যবসায়ী বলে পরিচিত সুজল নাগ৷ আজ সকালে ঘরের ভিতর সুজলবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ খাটের উপর পড়ে ছিল স্ত্রী ও মেয়ের নিথর দেহ৷

সুজল নাগরা চার ভাই৷ একই বাড়িতে বসবাস সকলের৷ আগামী ২২ মাঘ বোলপুর নিবাসী পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সুদর্শনার৷ আজ-কালের মধ্যেই আর্শীবাদ করতে আসার কথা ছিল সুদর্শনাকে৷ বিয়ের ঠিক আগে কেন এই পরিণতি তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়৷ তদন্তে  নেমে পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত সুদর্শনার প্রণয় ঘটিত কোনও বিষয় অথবা আর্থিক টানাপোড়েনের ফলে এই ঘটনা৷ মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী হয়েছেন সুজল নাগ৷ এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন তা তদন্তকারীরা৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.