সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই এক স্বর্ণ ব্যবসায়ীর অ্যাকাউন্টে ঢুকল ৯৯৯ কোটি টাকা৷ শুক্রবার রাতে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী রাজারাম যাদব৷ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা জানতে গিয়ে তিনি ব্যালান্স চেক করলে দেখেন তাঁরই অ্যাকাউন্টে রয়েছে ৯৯৯ কোটি টাকা৷ এত বড় অঙ্কের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখে এটিএমের ভিতরেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ স্থানীয়রা তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন৷
খুব স্বাভাবিকভাবেই গোটা ঘটনার সত্যতা সম্পর্কে খুব একটা নিশ্চিত ছিলেন না শিলিগুড়ি বিধান মার্কেটের এই স্বর্ণ ব্যবসায়ী৷ আর তাই শনিবার সকালে তিনি এটিএমে গিয়ে আবারও নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেন৷ কিন্তু আবারও নিজের অ্যাকাউন্টে ৯৯৯ কোটি টাকা রয়েছে দেখেন তিনি৷ আর এরপরেই পুলিশের কাছে গিয়েছেন ব্যবসায়ী৷
মহারাষ্ট্রের প্রাক্তন বাসিন্দা রাজারাম বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা৷ শিলিগুড়িতেই তিনি পরিবারের সঙ্গে থাকেন বলে জানা গিয়েছে৷ ব্যাঙ্কের অ্যাকাউন্টটি তাঁর এবং তাঁর স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট বলেও জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, মহারাষ্ট্রের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হান্দলি ব্রাঞ্চে তাঁর অ্যাকাউন্টটি রয়েছে৷ সেই অ্যাকাউন্টেই আচমকা কয়েকশো কোটি দেখেই রীতিমতো চমকে গিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর