নিজস্ব সংবাদদাতা: সাত বছরে পদার্পণ করল পিংলা থানার নয়াতে পটচিত্র মেলা৷ শুক্রবার বিকালে এই মেলার উদ্বোধন হয়েছে৷ এবারের মেলাতে পটচিত্র এবং শিল্পের বিকিকিনির ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য উদ্যোক্তারা পুরনো বাতিল হয়ে যাওয়া পাঁচশো এবং হাজার টাকার নোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ শুধু তাই নয়, এবারে মেলাতে পুরনো বাতিল নোটের বিনিময়ে কেনাবেচার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে৷
এই ব্যাপারে মেলা কমিটির সম্পাদক মন্টু চিত্রকর জানিয়েছেন, পুরনো বাতিল পাঁচশো ও হাজার টাকার বিনিময়ে কেউ জিনিস কিনলে তাঁকে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে৷ তাঁর বক্তব্য, এই ব্যবস্থা না করলে ব্যবসার ক্ষতি হয়ে যেত৷ কারণ, সবার কাছে এখনও নতুন নোট পৌঁছয়নি৷
এই গ্রামের প্রতিটি বাড়ি এক একটি স্টল৷ এবারে এরকম ৬২টি স্টল দেওয়া হয়েছে৷ প্রতিটি স্টলে পটচিত্রের বিভিন্ন পসার নিয়ে শিল্পীরা বসেছেন৷ পটশিল্পী শাজাহান চিত্রকর, ভানু চিত্রকর, বাহাদুর চিত্রকর জানিয়েছেন, এবারে ব্যবসা ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ কারণ, প্রত্যেকে পটচিত্র ও শিল্পে পুরনো ভাবনার সঙ্গে কিছু নতুন ভাবনা, দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন৷
বস্তুত এই মেলার দিকে নয়ার পটশিল্পী এবং তাঁদের পরিবারেরা বছরভর তাকিয়ে থাকেন৷ প্রতিবারের মতো এবারের মেলাও তিনদিন চলবে৷ রবিবার বিকালে শেষ হবে৷ এইবারের মেলায় সুইজারল্যান্ডের পাঁচজনের একটি গানের দল এসেছে৷ এই দলটি শুক্রবার ও শনিবারে গ্রামে তৈরি মঞ্চে অনুষ্ঠান করবে৷ এছাড়া উদ্যোক্তারা আশাবাদী দেশি ও বিদেশি আরও অনেক অতিথিরা হাজির হবেন৷
সর্বশেষ খবর
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা
-
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক