গোবিন্দ রায়: দিঘার ঢেউসাগর পার্কের অবৈধ নির্মাণ ভাঙার স্থগিতাদেশের সময়সীমা বাড়ল। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা পরিবেশ আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। আদালত জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তার ফলে খুশি পর্যটকরা।
গত জানুয়ারিতে দিঘার ঢেউ সাগর পার্কের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। তিন মাসের মধ্যে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার ওই মামলাতে বিচারপতি অমৃতা সিনহা পরিবেশ আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। আদালত জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ফলে আপাতত ঢেউসাগর ভাঙা হচ্ছে না।
বাঙালি পর্যটকদের পছন্দের তালিকায় দিঘা। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নিউ দিঘায় তৈরি হয়েছে ঢেউসাগর। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ২০২০ সালে ঢেউসাগর নির্মাণের কাজ শুরু করে। থিম পার্কের পাশাপাশি ঢেউসাগরের মধ্যে রয়েছে বিভিন্ন রাইড। যেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ জড়ো হন। উপকূল বিধিভঙ্গের অভিযোগে জাতীয় পরিবেশ আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওই মামলাতে আদালত জানিয়েছিল, ৩ মাসের মধ্যে দিঘার ঢেউসাগর পার্কের অবৈধ নির্মাণ ভেঙে এলাকাটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। পরিবেশ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?