শ্রীকান্ত দত্ত, ঘাটাল: মুর্শিদাবাদের দৌলাতাবাদের ঘটনার পরও হুঁশ ফেরেনি। গাড়িতে রয়েছে স্কুলের পড়ুয়ারা। তারপরও মত্ত অবস্থায় স্টিয়ারিং ধরলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারলেন। প্রথমে পথচারী, তারপর বাইক আরোহী। শেষ পর্যন্ত পুলকারও উলটে গেল। জখম হল দশ পড়ুয়া। মৃত্যু হল বাইক আরোহীর। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই ঘটনায় চালকের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা।
[মুর্শিদাবাদে গ্রেপ্তার বুদ্ধগয়া বিস্ফোরণের মূলচক্রী দুই জামাত জঙ্গি]
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিল দাসপুরের সোনামুইতে সেন্ট জেভিয়ার্স কনভেন্ট স্কুলের পড়ুয়ারা। ওই বেসরকারি নার্সারি স্কুলের ছুটির পর দশ জন পড়ুয়া নিয়ে একটি মারুতি ভ্যান পলাশপাইয়ের দিকে রওনা দিয়েছিল। প্রথমে ভ্যানটি গৌরার সিনেমা মোড়ে এক পথচারীকে ধাক্কা মারে৷ তারপর টাল সামলাতে না পেরে গৌরা স্টপে এক মোটরবাইক আরোহীকে ধাক্কা মেরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের উপর উলটে যায়৷ স্থানীয় লোকজন মারুতি ভ্যান থেকে জখম পড়ুয়াদের বের করে। তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে৷ গুরুতর জখম অবস্থায় মারুতি চালককেও নার্সিংহোমে ভরতি করা হয়৷ মোটরবাইক আরোহীও ওই নার্সিংহোমে চিকিৎসাধীন৷ পথচারীর অবস্থার অবনতি হলে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বছর ৪৭-এর মোটরবাইক আরোহী শক্তিপদ মণ্ডলের মৃত্যু হয়।
[ভারতী ঘোষের বাড়িতে সিআইডি অভিযান, গ্রেপ্তার বেলদার ওসি প্রদীপ রথ]
দুর্ঘটনার খবর পেয়ে আতঙ্কিত অভিভাবকরা নার্সিংহোমে ভিড় জমান। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা৷ অভিযোগ, মারুতি চালক অপ্রকৃতিস্থ ছিলেন৷ এর আগেও ওই মারুতি চালকের বিরুদ্ধে মদ্যপান করে গাড়ি চালানোর মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিভাবকরা৷ এ বিষয়ে ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্মী কৃপানাথ মণ্ডল বলেন, “আমি কিছু বলতে পারব না। আমি ছুটিতে আছি৷” এবিষয়ে স্কুলের এক সিনিয়র কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, “এই নিয়ে আমরা সংবাদমাধ্যমে কিছু বলব না৷ যা বলার পুলিশকে বলব৷” এই ঘটনা নিয়ে স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় মানুষ খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। উদ্বেগে অভিভাবকরাও। তাদের বক্তব্য মুর্শিদাবাদে ঘটনার পরও চালকদের কোনও হেলদোল নেই। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা সরব হয়েছেন।
ছবি: সুকান্ত চক্রবর্তী
সর্বশেষ খবর
-
শ্যামাপ্রসাদের আত্মত্যাগ স্মরণ মোদি-শুভেন্দুর, ইকো পার্কে দিলীপ, মুরলীধর সেন লেনে শ্রদ্ধা শমীকের
-
বিক্ষোভকারীদের উপর ফের গুলিবৃষ্টি, পাক সেনার বর্বরতায় লাশ গুনছে অধিকৃত কাশ্মীর
-
কেন ভিনির বদলে পেনাল্টি নিলেন ব্রুনো? সমালোচনার মাঝে মুখ খুললেন ব্রাজিল কোচ
-
১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি, শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালনে শহরে শাহ
-
‘শুধু আমেরিকা কেন, ভারতও আমাদের ভালো বন্ধু’, ভ্যান্সের দাবি উড়িয়ে বার্তা নেতানিয়াহুর