Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

টেট-এ ফেল করেও নিশ্চিন্তে চাকরি, প্যানেল বাতিলের দাবিতে মামলা হাই কোর্টে

টেট-এ ফেল করেও বহাল তবিয়তে চাকরি করছেন পল্লবী মান্না। কীভাবে সম্ভব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০১৭, ০৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০১৭, ০৬:১৭

options
link
টেট-এ ফেল করেও নিশ্চিন্তে চাকরি, প্যানেল বাতিলের দাবিতে মামলা হাই কোর্টে zoom

স্টাফ রিপোর্টার: টেট-এ ফেল করেও চাকরি করছেন বহাল তবিয়তে! এহেন অভিযোগে এবার প্যানেল বাতিলের দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে

[পাসবুক আপডেটেই মিলছে ১ লক্ষ টাকা! জনস্রোত আছড়ে পড়ল ব্যাঙ্কে]

২০১৪ টেট-এ রাজ্য জুড়ে প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। নানা বিপত্তি কাটিয়ে প্রথম দফায় জেলাভিত্তিক নিয়োগ হয়। প্রথম দফার নিয়োগ শেষ হলে দ্বিতীয় দফায় নিয়োগ শুরু হয়। চলতি বছরের ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল। মোট ৬৮ জন সফল প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল। সেই তালিকায় নয় নম্বরে নাম ছিল পল্লবী মান্না নামে এক প্রার্থীর। তালিকা প্রকাশের দুই দিন অর্থাৎ ৬ ডিসেম্বর নিয়োগপত্রও হাতে পান পল্লবী। বর্তমানে তিনি সিঙ্গুরের বেড়াবেড়িয়া পোস্ট অফিসের পাশে মধুসূদন প্রাইমারি বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার হিসেবে কর্মরত। কিন্তু, টেট-এ ফেল করেও বহাল তবিয়তে চাকরি করছেন পল্লবী মান্না। কীভাবে সম্ভব?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ছুটিতে দিঘার হোটেলের ভাড়া আকাশছোঁয়া, কোন চক্র সক্রিয় জানেন?]

পল্লবী টেট উত্তীর্ণ হয়েছিলেন কি না তা জানতে তথ্য জানার অধিকার আইনে দরখাস্ত করেন টেটে আরেক অসফল প্রার্থী ত্রিদিব বাগ। ত্রিদিবের আইনজীবী শীর্ষেন্দু সিংহরায় জানান, তথ্য জানার অধিকার আইনে ত্রিদিবকে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে টেটে অনুত্তীর্ণ হয়েছেন পল্লবী। কিন্তু তারপরও তিনি চাকরি করছেন। খুব স্বাভাবিকভাবেই তাই হুগলি জেলা প্রাথমিক কাউন্সিলের প্রকাশ করা দ্বিতীয় দফায় ওই তালিকা বাতিলের দাবিতে মামলা করেছেন ত্রিদিব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.