সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে বুধবার ভুবনেশ্বর আদালতে পেশ করা হবে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ তদন্তের স্বার্থে সাংসদকে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷ গতকাল অপর সাংসদ তাপস পালকে ভুবনেশ্বর আদালতে পেশ করা হলে তাঁকেও তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত৷
রোজভ্যালি কাণ্ডে একের পর এক তৃণমূল নেতাকে তলব এবং দুই সাংসদের গ্রেপ্তারিকে কেন্দ্র করে স্বভাবতই উত্তাল রাজ্য রাজনীতি৷ মঙ্গলবার সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান৷ আর তারপর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ এদিন বিকেল নাগাদ সাংসদকে গ্রেপ্তার করা হলে, তৃণমূল কর্মীরা মধ্য কলকাতায় বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান৷ বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করেন৷ এদিন রাতে বিজেপি নেতার বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে৷ কলকাতার পাশাপাশি মেদিনীপুরেও সাংসদের গ্রেপ্তারির বিরোধিতা করে চলে বিক্ষোভ৷
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বাতিলের বিরোধিতা করায় প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি৷ রোজভ্যালি কাণ্ডে একাধিক সাংসদের গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে এবং বিজেপির এই হিংসার রাজনীতির বিরোধিতায় তাঁর দল পথে নেমে আন্দোলন করবে বলেও জানান তিনি৷ বুধবার দেশের ১০ রাজ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷ রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, সংসদে ভাল কাজ করার জন্যই তিনি এই ফল পেলেন৷
অন্যদিকে পার্টি অফিসের ভাঙচুরের প্রতিবাদে জেলায় ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি৷ বুধবার দুপুর একটার সময় রাজ্যপালের কাছে যাবে বিজেপির একটি দল৷ পার্টি অফিসে বিক্ষোভ এবং বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে ধরনের আঘাত নেমে আসছে তার প্রতিকার চাইতেই রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি৷
সর্বশেষ খবর
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল