Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Chatting in the coffee shop while going to school

স্কুল যাওয়ার নামে কফি শপে আড্ডা! মুচলেকা লিখিয়ে মা-বাবার হাতে ১০ পড়ুয়াকে তুলে দিল পুলিশ

শিক্ষক-শিক্ষিকারাই হাতেনাতে পড়ুয়াদের পাকড়াও করেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৩, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৩, ২০:৩৩

options
link
স্কুল যাওয়ার নামে কফি শপে আড্ডা! মুচলেকা লিখিয়ে মা-বাবার হাতে ১০ পড়ুয়াকে তুলে দিল পুলিশ zoom
ছবি: প্রতীকী।

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বেরত ছেলেমেয়েরা৷ অভিভাবকরা জানতেন তারা ক্লাস করছে৷ স্কুলে না গিয়ে কখনও চায়ের দোকান। আবার কখনও কফিশপে বসে আড্ডা মারত৷ দিনের পর দিন এমনই কাজ করছিল বাগদা থানার হেলেঞ্চা হাইস্কুল এবং হেলেঞ্চা গার্লস হাই স্কুলের পড়ুয়ারা৷ দুই স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপ শিক্ষক-শিক্ষিকাদের। অবশেষে পুলিশ মুচলেকা লিখিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

অভিভাবকরা জানিয়েছেন, বাড়ি থেকে স্কুলের পোশাক পরেই ছেলেমেয়েরা বেরত। পথে তারা স্কুলের পোশাক পরিবর্তন করত। যাতে তাদের দেখে যেন কেউই না বুঝতে পারেন তারা স্কুল ফাঁকি দিয়ে এসেছে৷ সম্প্রতি বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন অভিভাবকেরা৷ শুক্রবার স্কুল শুরু হওয়ার পর দু’টি স্কুলের প্রধান শিক্ষক-সহ সহশিক্ষকেরা হেলেঞ্চায় পাড়ি দেন। হাতেনাতে ধরা পড়ে বেশ কিছু পড়ুয়া৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আসানসোল থেকে দিল্লির আদালত, অনুব্রতর মামলা স্থানান্তরের আরজি ED’র]

তারা এদিন স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে না এসে অন্যত্র আড্ডা দিচ্ছিল। ধরা পড়া ছাত্রছাত্রীদের বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ খবর দেওয়া হয় তাদের অভিভাবকদের৷ পুলিশ অভিভাবকদের দিয়ে মুচলেকা লিখিয়ে তাদের ছেড়ে দেয়৷

[আরও পড়ুন: টাকার বিনিময়ে কামারহাটি পুরসভায় চাকরি? তথ্যের খোঁজে পুরকর্মীদের CBI তলব]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.