সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গালিগালাজ করার অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করল পুলিশ। দিনহাটা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
ধৃতদের নাম মাজিনুর রহমান ও আলি হুসেন। তাঁদের দু’জনেরই বাড়ি দিনহাটায়। তাঁরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশাল মিডিয়ায় পরিচিত। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, সোশাল মিডিয়ায় তাঁরা একটি ভিডিও পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্রাব্য় ভাষায় গালিগালাজ করেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই এই নিয়ে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে দিনহাটা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশের কড়া বার্তা, কোনও ব্যক্তির বিরুদ্ধে সমাজমাধ্যমে গালিগালাজ করে ভিডিও বা কন্টেন্ট পোস্ট করা যাবে না। পাশাপাশি, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় এমন কোনও পোস্ট নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে বলে। পুলিশ আরও জানিয়েছে, এবিষয়ে সকলকে সচেতন করা হচ্ছে। বিভিন্ন থানায় এই নিয়ে মিটিংও করা হচ্ছে। কোনওভাবেই সমাজমাধ্যমে কোনও ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করা যাবে না।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর পুলিশ প্রশাসনের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, কোনও অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। সেই মতো কাজ করছে পুলিশ প্রশাসন। এবার সমাজমাধ্যমেও আপত্তিকর পোস্ট নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা