সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারিদিকে যতই আধুনিকতার ছোঁয়া লাগুক, এখনও যে আমরা কতখানি পিছিয়ে রয়েছি পুরুলিয়ার ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে যেন তা প্রমাণ করে দিল। শহরে তুলনামূলক ভাবে কম হলেও গ্রামের মানুষরা কিন্তু এখনও কুসংস্কারেই বিশ্বাসী। এখনও সেখানে চিকিৎসার জন্য ডাক্তারের আগে ওঝা বা গুণীনই প্রাধান্য পায়। বাড়িতে চুরি হলেও খোয়া যাওয়া সম্পত্তি উদ্ধারে ডাক পড়ে তাদের। পুলিশে দায়ের হয় না কোনও অভিযোগও। পুরুলিয়ার অত্যাচারিত শিশুটির ক্ষেত্রেও কী সেই ছায়াই পড়ল, উঠছে প্রশ্ন।
[জ্যোতিষী করবেন ‘চিকিৎসা’, বিজেপি শাসিত রাজ্যের সিদ্ধান্তে বিতর্ক]
পুরুলিয়ার ঘটনাতে অভিযুক্ত সনাতন ঠাকুরও নাকি এই সমস্ত কাজ করতেন। পাশাপাশি তিনি নাকি বশীকরণও জানতেন। এমনটাই অভিযোগ ফেরার সনাতনের আত্মীয় স্বজনের। এদিকে, এসএসকেএম-এ চলছে শিশুটির চিকিৎসা। তার শরীর থেকে সুচ বের করতে গঠন করা হয়েছে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড। শারীরিক অসুস্থতার কারণে সোমবার শিশুটির অস্ত্রোপচার না করারই সিদ্ধান্ত নিয়েছে ওই বোর্ড। জানা গিয়েছে, শিশুটির শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম। ফুসফুসেও রয়েছে সংক্রমণ। যদিও সেটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার প্রবণতাও রয়েছে। মঙ্গলবার সংক্রমণ ও রক্তে হিমোগ্লোবিনের পরিস্থিতি সব দেখে তারপরই অস্ত্রোপচারের সময় স্থির করবে মেডিক্যাল বোর্ড। কিন্তু সাতটি সুচই বের করতে পারবেন কিনা সেই নিয়ে ধন্দে চিকিৎসকরা। অস্ত্রোপচারের পরও দু’তিনটি সুচ থেকে যেতে পারে। এদিকে, এদিন ফরেনসিক বিশেষজ্ঞরা শিশুটির ‘ভ্যাজাইনাল সোয়াব’ সংগ্রহ করেছে। মঙ্গলবার শিশুটির এম আর আই এবং সিটি স্ক্যান করা হবে বলেও জানা গিয়েছে।
[টাকা ফেরতের ছবি নারদ স্টিং ফুটেজে নেই, দাবি কাকলির]
তবে এটাই প্রথম নয়। এর আগে বীরভূমেও একই ঘটনা ঘটেছিল। লাভপুর থানার অন্তর্গত একটি গ্রাম থেকে তিন মাস আগে একটি শিশুকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে আনা হয়েছিল। তার শরীর থেকেও উদ্ধার হয়েছিল চারটি সুচ। কিন্তু সেক্ষেত্রে কোথা থেকে শিশুটির শরীরে সুচগুলি এসেছিল সে বিষয়ে বেশি ভাবেননি চিকিৎসকরা। তখন শিশুটিকে বাঁচানোই তাঁদের মূল উদ্দেশ্য ছিল। শুধু তাই নয়, ওই শিশুটির মা একবারেই স্বাভাবিক ছিলেন। বর্তমানে পুরুলিয়ার শিশুটির মায়ের মতো অবস্থা ছিল না তাঁর। তবে কীভাবে ওই শিশুটির অবস্থা ওরকম হয়েছিল, সে ব্যাপারে কিছু জানাননি তিনি। তবে পুরুলিয়ার ঘটনা সামনে আসতেই ওই ঘটনাটির কথা জানিয়েছেন চিকিৎসকরা। তবে কি তন্ত্রসাধনার জেরেই অত্যাচারিত হতে হচ্ছে শিশুদের, এবার উঠল সে প্রশ্নও।
[চোখ থেকে পেরেক বের হলেও বিপন্মুক্ত নয় বালক করিম]
সর্বশেষ খবর
-
অনুপ্রবেশ নিয়ে শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক শুভেন্দুর, বঙ্গে আসছে জনবিন্যাস কমিটি
-
শাস্ত্রীর ভুল থেকে অভিষেকের বিশ্বরেকর্ড, শিরোনামে ভারত-ইংল্যান্ড টি-২০, জয়ের অপেক্ষা বাড়ল শ্রেয়সের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকূটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি ফিশারম্যান অ্যালার্ট!
-
‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না’, সলমনকে চ্যালেঞ্জ প্রযোজকের
-
পাকিস্তানে গুঁড়িয়ে দেওয়া হল ১২৫ বছরের গুরুদ্বার! তুঙ্গে বিতর্ক, কড়া নিন্দা ভারতের