Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

ভেঙেছে ডান হাত, শিশুর বাঁহাত প্লাস্টার করলেন চিকিৎসক

কাঠগড়ায় সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০১৮, ১২:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০১৮, ১২:২১

options
link
ভেঙেছে ডান হাত, শিশুর বাঁহাত প্লাস্টার করলেন চিকিৎসক zoom

নন্দন দত্ত, সিউড়ি: ডান হাত ভেঙেছিল শিশুর। কিন্তু প্লাস্টার করা হয়েছে বাঁহাতের। ঘটনাটি ঘটেছে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। বিক্ষোভ দেখায় শিশুর পরিবার ও আত্মীয়রা। অভিযুক্ত ডাক্তারের কড়া শাস্তির দাবি জানিয়েছেন শিশুর মা।

[পঞ্চায়েত ভোটের জের, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ ঘিরে অনিশ্চয়তা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিউড়ি থানার অন্তর্গত পাথর চাপড়ি গ্রামের বাসিন্দা মতিনা বিবি। ডান হাত ভেঙে গিয়েছিল তাঁর দেড় বছরের শিশু শেখ সাহদরের। চিকিৎসার জন্য সাহদরকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসেন মতিনা বিবি। সেখানে তার এক্স-রে করা হয়। এরপরই ডাক্তার বলেন ভাঙা হাড় জোড়া লাগাতে হাতে প্লাস্টার করতে হবে। সেই মতো শুক্রবার রাতে প্লাস্টার করা হয়। কিন্তু প্লাস্টারের পর দেখা যায় ডান হাতের বদলে ডাক্তার দেড় বছরের শিশুর বাঁহাতে প্লাস্টার করে দিয়েছেন।

[উলুবেড়িয়ায় পুর অভিযানে উদ্ধার পচা মাংস, বিদেশি মদ]

বিষয়টি পরিবারের নজরে আসতেই হাসপাতালে বিক্ষোভ দেখান তারা। মতিনা বিবি বলেন, ‘আমার ছেলের ডান হাত ভেঙে গিয়েছিল। কিন্তু ডাক্তারবাবুরা কীভাবে বাঁহাতে প্লাস্টারকরলেন, সেটাই বুঝে উঠতে পারছি না। ব্যথায় ছটফট করছে আমার ছেলেটি। আমি চাই যে ডাক্তার এমন কাজ করেছে, তাঁর যেন কঠিন শাস্তি হয়।’ তিনি আরও অভিযোগ করছেন, ‘আমি এই প্রতিবাদ করতে গেলে, শিশুর ভরতি ও এক্স-রের সমস্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয় আমার কাছ থেকে।’ নিজের অভিযোগ হাসপাতাল সুপারের কাছে লিখিতভাবে জানাবেন বলেও জানান মতিনা বিবি। ঘটনায় মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারও কাছ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা ফের একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে। কেমন করে এত বড় ভুল করলেন ডাক্তার? এই প্রশ্নই করছেন অনেকে।

ছবি- বাসুদেব ঘোষ

[রক্তাক্ত ভাঙড়, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতেই গ্রেপ্তার আরাবুল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.