স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: জলপাইগুড়ির পর এবার দার্জিলিংয়ের হোম থেকে শিশু-পাচার?
সুখিয়াপোখরির একটি হোম থেকে রহস্যজনকভাবে পনেরোটি শিশু নিখোঁজের ঘটনায় প্রবল হচ্ছে সেই আশঙ্কাই৷ হোমের মধ্যে বছর ষোলোর এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই বিষয়টি জানাজানি হয়৷ অভিযান চালায় পুলিশ৷ হোমে যতজনের থাকার কথা, দেখা যায় তা নেই৷ এর পর হোমের কাছে এক বাড়ি থেকে কয়েকজন শিশুকে উদ্ধার করা হয়৷
(অন্তঃসত্ত্বার পেটে লাথি, গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান)
হোমের নাম করে ওই শিশুদের ওই বাড়িতে রাখা হয়েছিল কেন, তা নিয়ে কৈফিয়ত তলব করেন জেলা শিশু কল্যাণ আধিকারিকরা৷ এর পরই হোম কর্ত্রী পালিয়ে যান বলে অভিযোগ৷ তার বাড়ি সম্ভবত নেপালে৷ হোমটি সিল করে দিয়েছে প্রশাসন৷ দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, “আইনি পদক্ষেপ করা হচ্ছে৷” গরিব পরিবারের সন্তানদের পড়াশুনো ও খাওয়া-দাওয়া দেওয়ার নামে হোমটিতে রাখা হত বলে জানা গিয়েছে৷ কিন্তু হোম চালানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল না৷ গত আট-ন’বছর ধরে চলছিল হোমটি৷ দু’সপ্তাহ আগে এই হোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷ এর পর বেশ কয়েকবার অভিযান চালায় পুলিশ৷ শেষমেশ কাগজপত্র নিয়ে হোমের কর্ত্রীকে প্রশাসনের তরফে দেখা করতে বলামাত্রই সে পালিয়ে যায় বলে অভিযোগ৷ নিখোঁজ শিশুদের নেপালে পাচার করা হয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন৷
(পরীক্ষায় বসা হল না সবং অ্যাসিড-কাণ্ডে জখম পরীক্ষার্থীর)
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের