সঞ্জিত ঘোষ, নদিয়া: শান্তিপুরে ফুল চুরির অপবাদে আত্মঘাতী হন গৃহবধূ সরস্বতী দে। সিভিক ভলান্টিয়ার মিলন করাতি ও তাঁর পরিবারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ ওঠে। সেই ঘটনায় আজ, মঙ্গলবার মিলনের বউদিকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২। অন্যদিকে, সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে।
ধৃতের নাম কাজল করাতি। তিনি সম্পর্কে মিলনের বউদি। মিলনের দাদা অসীমকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ১০৮ ধারায় ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর এলাকার বাসিন্দা সরস্বতী দে প্রতিবেশী সিভিক ভলান্টিয়ার মিলনের বাড়ির গাছ থেকে ফুল তোলেন। অভিযোগ, চুরির অপবাদ দিয়ে মিলন তাঁরা দাদা অসীম ও বউদি কাজল সরস্বতীকে হেনস্তা করেন। ওঠবস করান। গাছে বেঁধে রাখা হয় বলেও অভিযোগ। এই অপমানে মহিলা বাড়ি ফিরে আত্মঘাতী হন বলে দাবি পরিবারের।
এরপরই মৃতা সরস্বতীর পরিবারের তরফে সিভিক ভলান্টিয়ার মিলন করাতি-সহ মোট চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিভিকের দাদা অসীম করাতিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সিভিকের বউদি কাজল করাতিকে গ্রেপ্তার করল পুলিশ। এদিকে সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। পুলিশের তরফে মিলনকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের