শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাইকে তল্লাশিতে আপত্তি৷ সিভিক ভলান্টিয়ারের হাতে মার খেলেন সশস্ত্র পুলিশের এক কনস্টেবল! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি তিনি৷ ঘটনার সময়ে সেখানে আবার অন্য পুলিশকর্মীও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে৷ তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার৷
[কাজে বেরিয়ে নিখোঁজ, মাঠ থেকে উদ্ধার যুবকের অগ্নিদগ্ধ দেহ]
রাতে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা মোতায়েন থাকেন৷ সন্দেহজনক কোনও গাড়ি বা বাইক দেখলে তল্লাশি চালান তাঁরা৷ আর সেকাজ করতে গিয়ে ঘটল বিপত্তি৷ বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের কাঞ্চনপল্লি এলাকায় একটি বিয়েবাড়ি থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন হরিগোপাল সাহা নামে এক ব্যক্তি৷ তিনি উত্তর দিনাজপুর জেলা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল পদে চাকরি করেন৷ হরিগোপাল সাহার দাবি, শহরের বিবেকানন্দ মোড়ে তাঁর বাইকটি আটকান রায়গঞ্জ থানার কয়েকজন সিভিক ভলান্টিয়ার৷ তাঁদের সঙ্গে ছিলেন একজন পুলিশকর্মীও৷ যখন বাইকে তল্লাশি চালাতে যান তাঁরা, তখন নিজের পরিচয় দেন হরিগোপাল৷ কিন্তু, তাতে কোনও কাজ হয়নি৷ উলটে ওই পুলিশকর্মীকে সিভিক ভলান্টিয়াররা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ৷ শেষপর্যন্ত গুরুতর আহত অবস্থায় হরিগোপালকে উদ্ধার করে রায়গঞ্জের কসবা এলাকার পুলিশ ব্যারাকে নিয়ে আসেন তাঁর সহকর্মীরা৷ পরে আক্রান্তকে ভরতি করা হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে৷
এদিকে আবার হরিগোপাল সাহার ছেলেকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷ আক্রান্তের পরিবারের এফআইআরও পুলিশ নিতে চায়নি বলে অভিযোগ৷ শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় পুলিশমহলে৷ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার৷
ছবি: দীপিকা দে
[ বাঁদরের নামে থানায় দায়ের এফআইআর! চক্ষু ছানাবড়া পুলিশের]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার