Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bardhaman

রিলস বানানোর নেশাই কাল! দামোদরে নেমে তলিয়ে গেল বর্ধমানের দশম শ্রেণির ছাত্র

পুলিশ জানিয়েছে, মৃতের নাম অর্ণব বন্দ্যোপাধ্যায়। বয়স ১৭ বছর। বাড়ি মেমারি থানারই ছিনুই গ্রামে। স্থানীয় স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল অর্ণব।

Advertisement
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৯:৪৩

link
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৯:৪৩

options
link
রিলস বানানোর নেশাই কাল! দামোদরে নেমে তলিয়ে গেল বর্ধমানের দশম শ্রেণির ছাত্র zoom
প্রতীকী ছবি

রিলস বানানোর নেশাই কাল! বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল কিশোরের। অসাবধানতায় তলিয়ে যায় সে। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির মধ্যপাল্লা এলাকায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কিশোরের নাম অর্ণব বন্দ্যোপাধ্যায়। বয়স ১৭ বছর। বাড়ি মেমারি থানারই ছিনুই গ্রামে। অর্ণব স্থানীয় স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্ণব-সহ চার বন্ধু দামোদরে স্নান করতে গিয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, চারজন স্নান করতে নেমে মোবাইলে রিলস বানাচ্ছিল। সেই নেশাই কাল হয়। রিলস বানাতে বানাতে সেই সময় অসাবধানতাবশত অর্ণব আচমকা তলিয়ে যায়। চিৎকার করতে থাকে বন্ধুরা।

Advertisement
মৃত অর্ণব বন্দ্যোপাধ্যায়।

চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন ঘাটে উপস্থিত সকলে। স্থানীয় মৎস্যজীবীরা জাল ফেলে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেমারি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। শুরু হয় তল্লাশি। ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পরে মৎস্যজীবীদের পাতা জালে আটকে পড়ে ওই কিশোর। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.