ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বিশ্বভারতীতে ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার হল রিনি ঘোষের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
[নখের আঁচড়ের সূত্র ধরে বেলেঘাটায় ডাকাতির তদন্তে গোয়েন্দারা]
বৃহস্পতিবার সকাল থেকে পাঠভবনে হইচই। মাধবী হস্টেলের একটি ঘর থেকে রিনি ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। পড়ুয়ারা জানায় ঘরের মধ্যে রিনির দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। দ্বাদশ শ্রেণির এই ছাত্রী মিতভাষী হিসাবে পরিচিত। সেভাবে বন্ধুদের সঙ্গে মেলামেশা করে না। দীর্ঘ দিন বিশ্বভারতীতে পড়াশোনা করা রিনির অস্বাভাবিক মৃত্যুতে কুলুপ এঁটেছে তাঁর সহপাঠীরা।
বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ ও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রিনির বাড়ি বীরভূমের নলহাটিতে। তার বাড়ির লোকজন বিশ্বভারতীতে যাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছে এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ যাবে বলে ধারণা তদন্তকারীদের। হস্টেল সূত্রে জানা গিয়েছে সম্প্রতি এক ছাত্রের সঙ্গে প্রণয়ঘটি সম্পর্কে জড়িয়েছিল রিনি। সম্পর্কের টানাপোড়েন এই ঘটনা কিনা তা স্পষ্ট নয়।
[টাকা দিলেই তারাপীঠ শ্মশানে মিলছে মড়ার খুলি
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্স দলের, প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়ে পালালেন কোচ
-
‘কালো টাকা’ লেনদেন কোন পথে? সিটের নজরে দেবরাজের ‘স্পেশাল ৩০’
-
‘আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো’, কটাক্ষ দিলীপের, পার্টি অফিস ‘দখল’ নিয়েও খোঁচা!
-
পরিচালক রাজা চন্দর সঙ্গে আট বছরের দাম্পত্য, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান
-
টানা ৩ বিশ্বকাপে হতাশা, সুদিন ফেরাতে জার্মানির দায়িত্বে ক্লপই