সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে শিশুপাচার কাণ্ডে এবার সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একাধিক শিশুপাচারের ঘটনা যখন সামনে আসছে, তখন পুরো বিষয়টির তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করলেন তিনি৷
বাদুড়িয়ার নার্সিংহোমে শিশুপাচার কাণ্ডের খোঁজ প্রথম পায় সিআইডি৷ তদন্ত যত এগোয় দেখা যায়, জাল আরও গভীরে বিস্তৃত৷ একাধিক এনজিও, চিকিসক, হোম এই বিরাট দুর্নীতির সঙ্গে জড়িত আছে বলে জানা যায়৷ শুধু বাদুড়িয়া নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই চক্র ছড়িয়ে আছে বলে জানা যাচ্ছে৷ ইতিমধ্যেই এই কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা৷ পুরো বিষয়ের তদন্তের জন্য এবার বিশেষ কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি এই কমিটিতে থাকবেন স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব৷ থাকবেন শিশু ও নারী কল্যাণ দফতরের সচিবও৷ যেহেতু এই কাণ্ড গোটা রাজ্যের উদ্বেগের বিষয়, তাই এই কমিটিতে রাজনৈতিক ভেদাভেদের ছোঁয়া রাখেননি মুখ্যমন্ত্রী৷ বাম ও কংগ্রেসের তরফে সুজন চক্রবর্তীক ও আব্দুল মান্নানকেও কমিটিতে রাখার প্রস্তাব দেন তিনি৷ মুখ্যমন্ত্রীর এই আবেদনে সাড়াও দিয়েছে বিরোধী শিবির৷
সর্বশেষ খবর
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু