Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Richa Ghosh

বিশ্বজয়ী রিচা ঘোষের নামে উত্তরবঙ্গে হবে স্টেডিয়াম, উপহার মমতার

সোমবার উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া রাজ্যের ক্রীড়া মহলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ১৭:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ১৭:৪৭

options
link
বিশ্বজয়ী রিচা ঘোষের নামে উত্তরবঙ্গে হবে স্টেডিয়াম, উপহার মমতার zoom
শনিবার ইডেনে রিচার সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্যবাসীকে বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করলেন, বিশ্বজয়ী ক্রিকেটার তথা বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই আনন্দের জোয়ার উত্তরবঙ্গের ক্রীড়া মহলে। এই খবর শুনে রিচার মা-বাবার চোখে জল। মেয়ের সাফল্য স্মরণে রাখতে এত বড় উদ্যোগ রাজ্য সরকারের! আপ্লুত পরিবার।

প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। গত ২ নভেম্বর নভি মুম্বইয়ের স্টেডিয়ামে হরমনপ্রীত কউর, জেমাইমা রডরিগেজ, স্মৃতি মন্ধানা, রিচা ঘোষরা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলেছেন। এখন তারই উদযাপন পর্ব চলছে চারপাশে। ভারতীয় মহিলা টিমের অন্যতম নির্ভরযোগ্য সদস্য রিচা ঘোষ বাংলার ভূমিকন্যা। ফলে বিশ্বজয়ের স্বাদ বাংলায় আরও বেশি। ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। গত শনিবার ইডেন গার্ডেন্সে হয়ে গিয়েছে ‘রিচা-বরণ’। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকপ্রদভাবে রিচাকে ওইদিন ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। বঙ্গের ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এবার রিচাকে সম্মানিত করতে আরও বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে উত্তরবঙ্গের বৈঠকে জানালেন, রিচার নামে শিলিগুড়িতে রিচার নামে একটি স্টেডিয়াম। শিলিগুড়ির সিটি সেন্টারের কাছে চাঁদমনি টি এস্টেট আগেই চাঁদমনি টাউনশিপ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এখানে একাধিক শিল্প হয়েছে। এবার সেখানকারই ২৭ একর জমিতে তৈরি হবে রিচার নামে স্টেডিয়াম। কবে থেকে কাজ শুরু, কতদিনে তা তৈরি হবে, সেসব বিস্তারিত অবশ্য এখনও জানা যায়নি। মুখ্যমন্ত্রী এর দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের উপরই ছেড়েছেন। উত্তরবঙ্গ থেকে আরও বেশি ক্রিকেট প্রতিভা যাতে বিকশিত হয়, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.